| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।
/ নিবন্ধ

নারীবেশী পুরুষ অভিনেতা শঙ্করকে সামাজিক ট্যাবুর বিরুদ্ধে লড়াই করতে হয় না : বিশ্বেন্দু নন্দ

নীল জামা গলায় কণ্ঠী এই প্রায়-যুবকটি বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘের অন্যতম সক্রিয় সদস্য শংকর সরকার। বয়স খুব বেশি হলে ২২/২৩। সাকিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফতেপুর গ্রাম। বছরখানেক হল শঙ্কর বিয়ে করেছে — গত বছর সংঘের ঠাকুরপুকুরের মেলায় অভিনয় করে যাওয়ার পরপরই। শঙ্কর অসামান্য অসামান্য অভিনেতা। দিনাজপুর জেলার নিজস্ব নাটক খন। খনে […]

চাষির দুঃখের ঘরে সাপের বাসা, আজও রেহাই নেই ছোবলের হাত থেকে : মোহন গঙ্গোপাধ্যায়

চাষিদের একটা নেশা আছে। তাহল সূর্য ওঠার আগে খেতের মাঠে ঘুরে আসা। পা ভেজা শিশিরে আলপথে চলতে গিয়ে খেতের ফসল পর্যবেক্ষণ করা। চোখ এড়ায় না খেতের ফসলে রোগ-পোকা, কিংবা কাঁকড়া বা ইঁদুরের গর্ত। লক্ষ্য অন্য খেতে জল চলে না যাওয়া। নিত্যদিনের অভ্যাস। এটা অভ্যাসে পরিণত করেছেন গ্রামেরই সন্দীপ, জয়দেব, আবু তাহেরদের মতো মধ্যবিত্ত চাষিরা। দুটি […]

সল্টলেক তথা লবণহ্রদই কি কুচিনান : অসিত দাস

কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে আছে, — ধালিপাড়া মহাস্থান           কলিকাতা কুচিনান দুই কূলে বসাইয়া বাট পাষাণে রচিত ঘাট          দু’কূলে যাত্রীর নাট কিঙ্করে বসায় নানা হাট। সল্টলেক বা লবণহ্রদের প্রাচীন নাম নাকি কুচিনান। অনেক কলকাতাবিদ এই দাবি করেছেন। তা কুচিনান নামটি এল কোথা থেকে? যদিও হরিপদ ভৌমিক কাঁকুড়গাছি বেঙ্গল কেমিক্যাল অঞ্চলটিকে কুচিনান ভেবেছেন। তামিল কোল্লিমালাই উপভাষায় […]

পদ্মা বা পার্শ্বপরিবর্তনী একাদশী ব্রতকথা : রিঙ্কি সামন্ত

ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পদ্ম একাদশী বা পরিবর্তিনী একাদশী বলা হয়। হিন্দুদের মধ্যে একাদশীর অনেক ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই দিনটিকে সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি ভগবান বিষ্ণুকে উত্সর্গ করা হয় এই তিথিতে দেবী তাঁর ভক্তদের অন্তরে লক্ষ্মী দেবী অর্থাৎ পদ্মরূপে বিরাজমান থেকে ষড়ৈশ্বর্য (অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, […]

প্রেতবৈঠকে (প্ল্যানচেট) আত্মার আগমন : দিলীপ মজুমদার

আর জি কর মেডিকেল কলেজে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল গত ৯ আগস্ট। এক তরুণী ডাক্তার নির্মমভাবে ধর্ষিতা ও খুন হলেন। স্বাভাবিকভাবে এর প্রতিবাদে সোচ্চার হলেন মানুষ। সোচ্চার হল সমাজ-মাধ্যম। প্রকাশিত হতে লাগল নানা ভিডিয়ো, ইউটিউব। এর মধ্যে দু-একটি ইউটিউব একটু অন্যরকমের। সেসব ইউটিউবে বসানো হয়েছে প্রেতবৈঠক বা প্ল্যানচেটের আসর। আহ্বান করা হয়েছে মৃতার আত্মাকে। […]

সংগীত সাধক ধনঞ্জয় ভট্টাচার্য : রিঙ্কি সামন্ত

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের এক বিরাট অনুষ্ঠান চলছে কলকাতায়। সেখানে ধনঞ্জয়ের সঙ্গে বাংলার সব নামিদামি শিল্পীরাই থাকবেন। ‘প্রধানমন্ত্রীর চিঠি না পেলে আমি গাইতে যাব না’ — সটান বলে দিলে উদ্যোক্তাদের। তখন ধনঞ্জয় ভট্টাচার্যর পপুলারিটি মধ্যগগণে। তিনি শর্ত দিয়ে বসলেন, অনুষ্ঠান যখন প্রধানমন্ত্রীর নামে তাকে অনুরোধ করে চিঠি পাঠাতে হবে। উদ্যোক্তাদের মাথায় হাত। প্রধানমন্ত্রীর জহরলাল নেহেরুর চিঠি […]

কলকাতার আর্মেনিয়ান জনগোষ্ঠী : অসিত দাস

কলকাতায় ব্রিটিশের আগে যে আর্মানিরা এসেছিল, তা অনেকেই লিখে গেছেন। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ব্রিটিশপূর্ব আর্মেনিয়ান উপনিবেশের ধারণা সম্পূর্ণ সত্য না হলেও কলকাতার আর্মেনিয়ান বসতির চিহ্ন অস্বীকার করা যাবে না। যদিও কলিকাতা-দর্পণের লেখক রাধারমণ মিত্র সেই তত্ত্বকে উড়িয়ে দিতে চেয়েছেন। তিনি ব্রিটিশপূর্ব আর্মেনিয়ান জনবসতির ধারণার তীব্র বিরোধিতা করেছেন। গতশতকের আটের দশকে সুলেখক জহর সরকার তাঁর কতকগুলি […]

জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (পঞ্চম পর্ব) : বিজয়া দেব

একধরনের নিষ্ঠুর জৈবিক প্রবৃত্তি ও অমোঘ নিয়তি কালো ছায়ার মত জগদীশ গুপ্তের গল্পবলয়ে আরেক অন্তর্বলয় নির্মাণ করেছে। “যাহা ঘটিল তাহাই সত্য” গল্পটিতে শিশুর অচেতন মনের ঈর্ষা ছোট ভাইটিকে হত্যা করিয়েছে। মা দেড় বছরের ছোট ছেলেটিকে বড় ছেলেটির কাছে রেখে গিয়েছিল জ্যোতিষীর কথা শুনতে, ফিরে এসে দেখে ছোট ছেলেটির বুকে ছোট্ট কাঁথাটির উপর ছোট দুটি পায়ের […]

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev