| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।
/ নিবন্ধ

ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের দুর্গোৎসব : রিঙ্কি সামন্ত

“জয়া যোগেন্দ্র-জায়া, মহামায়া মহিমা অসীম তোমার/একবার দুর্গা দুর্গা দুর্গা বোলে যে ডাকে মা তোমায়, তুমি করো তায় ভবসিন্ধু পার”… অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে ১৮৪০ খ্রিস্টাব্দের বিখ্যাত দশ নম্বরী আইন পাশ হওয়া পর্যন্ত দুর্গোৎসব ছিল রাজা-প্রজা, সাহেব-মেমদের কলকাতার শ্রেষ্ঠ সামাজিক উৎসব। পুজো উপলক্ষে শুধু বঙ্গবাসীদের আনন্দ হতো তা নয়, তার চেয়ে বেশি আনন্দিত হতো ইস্ট ইন্ডিয়া […]

ম্যান মেড নয় ডিভিসি-র পরিকল্পনা আর রূপায়নে গলদ : তপন মল্লিক চৌধুরী

একনাগাড়ে কয়েক দিনের বৃষ্টি আর তারপরই ডিভিসির জল ছাড়ার জেরে ঠিক পুজোর আগেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হুগলির খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর প্রভৃতি এলাকায়। উল্লেখ্য, নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকায় ১৪ ও ১৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হয়। তার পরে ঝাড়খণ্ডে ১৫ ও ১৬ সেপ্টেম্বর প্রবল বৃষ্টি হয়। ১৭ তারিখ […]

ফলের নামটি পাকা কলা : রিঙ্কি সামন্ত

‘আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলী দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস — হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে…’ ছোটবেলায় এই কবিতা শুনেই জিভে জল আসতো শুধু তাই নয়, কবির এই যে বর্ণনা এটি খাদ্য হিসেবে যেমন রুচিকর তেমনি একটি সম্পূর্ণ পুষ্টিকর আহার। দুধের প্রোটিন ও ফ্যাট, পাকা কলার কার্বোহাইড্রেট ভিটামিন ও ফ্রুকটোজ এবং […]

বই-বাই : নবনীতা দেব সেন

মাঝে মাঝে আমাকে প্রশ্ন করা হয়, “কেমন করে আপনি এই বই লেখার পথে এলেন?” (যেন এটা বিপথগমন!) উত্তর খুব সোজা, অন্য কোনও পথও যে হয়, সেটাই জানা ছিল না ছোটবেলাতে।” বাড়িটা ছিল বই-বাড়ি। বাবার পাঠশালা সম্পাদনা আমার খুব ছোটবেলায় বেশ জমজমাট ছিল—সারাদিন বাড়িতে অল্পবয়সি লেখক-লেখিকাদের আনাগোনা। বাণ্ডিল বাণ্ডিল গল্প-কবিতা আসত হাতে, ডাকে—সকলেরই একমাত্র আশা ও […]

কবি দেবদাস আচার্য-র কবিতাজগৎ — বহমান পৃথিবীর জীবনপ্রবাহ, চেতনাপ্রবাহ : অমৃতাভ দে

‘কথার ঘর’-এর আনাচে-কানাচে কবিতারা উঁকি দেয়, দেওয়াল জুড়ে কবিতার বই — আচার্যের কবিতা। দেবদাস, কবিতার আচার্য। দিনরাত শব্দেরা আমাকে দেয় শস্যবীজ,আমি রোপণ করি পৃথিবীর পথে। মনে হয়, ‘পৃথিবী ভাসছে মধুর রসে’, তাল, লয়, ছন্দে ভাসছে আমার পৃথিবী। আমিও দেখতে পাই একজন বিকিনি গান গাই একজন ভিখারী হারমোনিয়াম বাজাই ওরা চলেও যায়, দেখে চোখ জুড়ায় আমারও। […]

মনসার নাম কেন ঢেলাফেলা : অসিত দাস

হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রণীত ‘বঙ্গীয় শব্দকোষ’-এ ‘ঢেলা’ শব্দের একটি অর্থ আছে ‘বহির্গত চোখের তারা’। ‘ঢেলা বেরনো’ লব্জের অর্থ ‘চোখের ঢেলা বাহির হওয়া’। ‘দ্বিজ বংশীদাসের মনসার পাঁচালীতে ‘দুই চক্ষে ঢেলা’ পঙক্তিটি আছে। দীনেশচন্দ্র সেন সম্পাদিত ‘পূর্ববঙ্গ গীতিকা’য় আছে ‘চক্ষে নামবে ঢেলা’। তিন-চারশো বছর আগে চোখের তারাকে ঢেলা বলা হত। মনসার সঙ্গে চোখের সম্পর্ক কী? অনেকেই জানেন, একদিন […]

ভোও.. ও ..ও.. কাট্টা…! ভো… কাট্টা…! : বিজয় চৌধুরী

দূর-দূরান্ত থেকে উচ্চস্বরে ভেসে আসা এই আওয়াজ’টা শুনতে পেলে এখনো ক্ষণিকের জন্য হলেও যেন চমকে উঠি। হ্যাঁ, এই বয়সে এসেও! সাইকেল চালানো বা ঘরের ভেতরে যে কোন কাজ নিয়েই থাকি না কেন, নিজের অজান্তেই আকাশের দিকে চোখ চলে যায়। পর মুহূর্তেই আবার ব্যাপারটা বুঝতে পেরে নিজের কাজে মন দিই। আমাদের এই জায়গাটা পঞ্চায়েত এলাকার মধ্যে […]

দেবশিল্পী বিশ্বকর্মা : সন্দীপন বিশ্বাস

একবার ইন্দ্রের ইচ্ছা হল, তিনি এমন এক সুরম্য প্রাসাদ নির্মাণ করবেন, যা সর্বশ্রেষ্ঠ। যা আগেও কখনও হয়নি, পরেও কখনও হবে না। তাই তিনি দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে সেরকম এক অনিন্দ্য প্রাসাদ রচনার অনুরোধ করেন। সে কথা শুনে বিশ্বকর্মা একটি প্রাসাদ নির্মাণ করেন। কিন্তু তা ইন্দ্রের মনোরঞ্জনে ব্যর্থ হয়। এভাবে তিনি বারবার প্রাসাদ নির্মাণ করেন, আবার ভেঙে […]

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev