চিৎপুরের ইতিহাস বড়োই চিত্ররূপময়৷ জোব চার্নকের পদার্পণের আগে থেকেই চিৎপুর স্বমহিমায় উজ্জ্বল৷ রাধারমণ মিত্রের ‘কলিকাতা-দর্পণ’-এ লেখা হয়েছে ‘চিৎপুর বাগবাজারের খালের পরপারে উত্তর দিকে আগেও ছিল, আজও আছে, যখন খাল ছিল না, তখনও চিত্তেশ্বরীর (চিত্রেশ্বরী) মন্দির সংলগ্ন অঞ্চলকে চিত্তেশ্বরীপুর বা চিৎপুর বলা হত৷ বর্তমানে রোডের পার্শ্ববর্তী স্থান বা চিৎপুর নয়৷ চিৎপুর রোডের পুরনো নাম Road to […]