কালীর পূর্বাভাস।। ৭ কালী উপাসকদের মতে দেবী পরব্রহ্মস্বরূপিণী। তিনিই আদ্যাশক্তি। নির্বাণতন্ত্রে বলা হয়েছে, আদ্যাশক্তি মহাকালী দেবতাদের সৃষ্টিকারিণী। শক্তিসঙ্গমতন্ত্র মতে আদ্যা নির্গুণা কালী। তিনি বাক্যের অতীতা, তিনি পরাৎপরা। কর্পূরাদিস্তোত্রে বলা হয়েছে, কালী হরি, হর, বিরিঞ্চি প্রভৃতি দেবতার আরাধ্যা। কালীর বীজমন্ত্র ক্রীং। স্বামী নিগমানন্দ যোগী গুরু গ্রন্থে লিখেছেন, দেবদেবীর বীজমন্ত্রে তাঁহাদের সূক্ষ্ম শক্তি নিহিত থাকে; শুনিতে সামান্য […]