তিন. আসল গুরুজি ও তাঁর বাণী রাজনৈতিক স্বার্থে আর এস এস ও বিজেপি সাভারকরের কথা বলেন বটে, কিন্তু তাঁদের আসল গুরুজি হলেন মাধব সদাশিবরাও গোলওয়ালকর। ইনি মহারাষ্ট্রের নাগপুরের নিকটস্থ রামটেকে এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি মিশনরি সম্প্রদায় পরিচালিত হিসলপ কলেজে ভর্তি হন। সেই কলেজে হিন্দুধর্মের অবমাননা সহ্য করতে না […]