সিন্ধুলিপি সমস্যার সঙ্গে যুক্ত গবেষকদের কাছে আস্কো পারপোলা পরিচিত নাম। বৈদিক ভাষাতত্ত্বে বিশেষজ্ঞ হলেও কর্মজীবনের প্রারম্ভেই তিনি মনোযোগ দেন সিন্ধুলিপির পাঠোদ্ধারের দিকে। ফিনল্যান্ডের সহকর্মীদের সঙ্গে মিলিতভাবে তিনি গত তিন দশকে এই ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। যদিও তিনি দ্রাবিড়ীয় পাঠোদ্ধার ধারার সঙ্গে যুক্ত, তথাপি তাঁর দলিল সংকলন ও তাত্ত্বিক গবেষণা ভাষাগত সীমারেখা অতিক্রম করেছে। পারপোলার পূর্ববর্তী […]