| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কিশোরনগর গড়ে দেবীর আবাহন পশ্চিমমুখী ঘটে, আতস কাঁচে জ্বালানো হয় হোমাগ্নি : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ৭৭২ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজা যাদবরাম রায়ের কিশোরনগর গড়ের সাড়ে তিনশো বছরেরও বেশি প্রাচীন দূর্গাপুজো জৌলুশ হারালেও হারায়নি ইতিহাসের ঐতিহ্য। ইতিহাসের ঐতিহ্য আজও অমলিন। ঐতিহ্যের চিরাচরিত নিয়ম মেনে আজও পুজোর সময় আতস কাঁচে সূর্যের আলো ফেলে দেবী দূর্গার হোমাগ্নি জ্বালানো হয়। সমুদ্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরের মহকুমা শহর কাঁথির কিশোরনগর গড়ের জমিদার রাজা যাদবরাম রায় এই দূর্গাপুজো শুরু করেছিলেন প্রায় সাড়ে তিনশো বছর আগে। সেই পুজোকে ঘিরে নানান কিংবদন্তী আজও আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।

কিশোরনগর গড়ের দূর্গাপুজো হয় পশ্চিমমুখী ঘটে। কিংবদন্তী নরোত্তম বর নামে এক মাঝির গলায় চন্ডীমঙ্গল গান শোনার জন্যই স্বয়ং দেবী দূর্গা পশ্চিমমুখী হয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত কিশোরনগর গড়ের দুর্গাপুজোর ঘট পশ্চিমমুখো করেই মায়ের পুজো হয়ে আসছে। রাজা যাদবরাম রায়ের কিশোরনগর গড়ের দূর্গাপুজোকে কেন্দ্র করে নানান কিংবদন্তী ও কাহিনি রয়েছে। সেইসব কাহিনি কিশোরনগর গড়ের বর্তমান প্রজন্মের কথাতে জানা যায়, রাজা যাদবরাম রায়ের কিশোরনগর গড়ের দৃর্গাপুজো শুরু হয়েছে তখন বেশ কয়েক বছর। সেই সময় একবার দুর্গাপঞ্চমীর গভীর রাতে দেবী নিজে কিশোরনগর থেকে ছ’মাইল দুরে মশাগাঁ গ্রামের খালের ঘাটে এক যোড়শীর বেশে উপস্থিত হলেন। ঘাটের খেয়া পারাপারের মাঝি নরোত্তম বর গভীর রাতে খেয়া পারাপারের যাত্রী না থাকায় খেয়াতেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝিকে ঘুম থেকে ডেকে ষোড়শী বলেন, — ‘আমি কিশোরনগরের রাজ বাড়িতে দুর্গোৎসব দেখতে যাব। আমাকে ওপারে নিয়ে চলো।’

গভীর রাতে একা এক ষোড়শীকে খেয়া করে ওপারে নিয়ে যেতে অস্বীকার করেন মাঝি নরোত্তম বর। কিন্তু ষোড়শী বারবার আকুতি মিনতি করতে থাকলে অনিচ্ছা স্বত্বেও মাঝি নরোত্তম বর ষোড়শীকে খেয়া পার করে দেন। খেয়া পার করে দেওয়ার জন্য নরোত্তম ষোড়শীর কাছে পারানির কড়ি চাইলে ষোড়শী বলেন, ‘আমার কাছে পারানির কড়ি নেই। তার বদলে আমার সঙ্গে থাকা এই পুঁথিটা নাও।’ নিরক্ষর নরোত্তম বলে উঠেন, ‘মূর্খ আমি,পুঁথি আমার কোন কাজে লাগবে?’ ষোড়শী বলেন,’ এই পুঁথি নিয়ে তুমি কিশোরনগর গড়ের দূর্গামন্দিরে বসে গান গাইবে। গান গাইলেই তুমি পারিতোষিক পাবে।’ সেই মতো কিশোরনগর গড়ের দূর্গাপুজোয় মাঝি নরোত্তম বর চন্ডীমঙ্গল গাইতে এলেন। কিন্তু রাজা যাদবরাম জাত্যাভিমানে নরোত্তমকে মন্দিরে ঢুকতে না দিলে মনের দুঃখে নরোত্তম মন্দিরের পেছনে পশ্চিমদিকে বসে চন্ডীমঙ্গল গাইতে শুরু করেন। ঠিক তখনই দেবীর পুজোর ঘট পূর্ব দিক থেকে পশ্চিম মুখে ঘুরে যায় আপনা আপনি। ভুল ভাঙে রাজা যাদবরামের। পরে ষোড়শীর কথামত নরোত্তম বর জানান, মশাগাঁ খালে দেবীর সাতটি খড়গ আছে বলে ষোড়শী তাকে জানিয়েছে। তখন কিশোরনগর রাজ পরিবারের পক্ষ থেকে মশাগাঁ খালে ডুবুরী নামিয়ে সাতটি খড়গ ও একটি তাম্রপট পান। সেই থেকে পশ্চিমমুখী ঘটে ই দেবীদূর্গার আরাধনা হয়ে আসছে কিশোরনগর গড়ের পুজোয়।

নরোত্তম বরের বংশধরেরা আজও প্রতিবছর দুর্গাপুজোয় কিশোরনগর গড়ে আসেন পুজোয় চন্ডীমঙ্গল গান করতে। আগে খাল থেকে পাওয়া খড়গ দিয়ে দেবীর পুজোয় মহিষ বলি হলেও ১৩৪৯ সালের ভয়াবহ বন্যার পর মহিষ বলি ও এর কিছুদিন পরে বারংবার আঘাত করেও ছাগ বলি না হওয়ায় ছাগবলি বন্ধ করে দেওয়া হয় গড়ের রাজ পরিবারের পক্ষ থেকে। আজও অবশ্য মশাগাঁর খালের পাওয়া তাম্রপট পুজোর কাজে ব্যবহৃত হয়ে আসছে।সময়ের বিবর্তনে অনেক কিছু ই বদলে গেছে গড়ের পুজোয়। গড়ের নাটমন্দির,ঝাড়লন্ঠন, নহবত খানা আগেই হারিয়ে গিয়েছে। শুধু আজও পুরনো আটচালা মন্দিরে পঞ্চমুন্ডির আসনেই দেবী আরাধনা হয়ে আসছে। মহাষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত কিশোরনগর গড়ে মেলা বসে। যা সাধারণ মানুষের কাছে ‘গড়ের মেলা’ হিসেবে পরিচিত। গোটা পূর্ব মেদিনীপুর জেলা ও জেলার বাইরে থেকে অগনিত মানুষের সমাগম ঘটে কিশোরনগর গড়ের দুর্গাপুজোয়।

আপনার মতামত লিখুন :

One response to “কিশোরনগর গড়ে দেবীর আবাহন পশ্চিমমুখী ঘটে, আতস কাঁচে জ্বালানো হয় হোমাগ্নি : সুব্রত গুহ”

  1. সত্যিই অসাধারণ তথ্যপূর্ণ লেখা। নীল দুর্গা পূজার এত বিশেষত্ব ও ভিন্নধর্মী রীতি সম্পর্কে জানতে খুব ভালো লাগলো। আমাদের সংস্কৃতির এই ধরণের ঐতিহ্যই বাংলার গর্ব। ????✨

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev