‘নর’ বা ‘নৃ’ শব্দের সঙ্গে স্ত্রী (ঈ) বা ঙীষ প্রত্যয় যোগ করে পাওয়া যায় ‘নারী’ শব্দটি। নারী শব্দের অর্থ স্ত্রীলোক বা সীমন্তিনী বা নরের ধর্ম্ম্যা।১ আবার প্রাচীন বিভিন্ন ব্যাকরণ শাস্ত্রে, ধর্মগ্রন্থে নারীদের সম্পর্কে বহু ব্যাখ্যা পাওয়া যায়। ভারতচন্দ্র রায়গুণাকরের ‘রসমঞ্জরী’ কাব্যে পাওয়া যায় পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, হস্তিনী ভেদে নারী চতুর্বিধা। বাংলায় পত্নী অর্থেও নারী শব্দটি […]