পাহাড়ি নির্জনতায় একা একা কাটিয়ে দেবো আগামী জীবন। প্রকৃতি আমার প্রেম,অরণ্য আমার বর্ণমালা, নদী আমার কথাকলি।মেঘ আমার রূপকথা। *** একা একা বহু পথ হেঁটে যাব। পাইনের বন, ঝাউয়ের বনের ভিতর থেকে শব্দ কুড়িয়ে নেব আমি। *** হোমস্টের বারান্দায় ভোর এসে দাঁড়াবে… তার হাতে কত না অক্ষর। অক্ষর জুড়ে জুড়ে পাণ্ডুলিপি লিখে নেবে আমার হৃদয়। *** […]