একুশের ভোটে বিরাট বিপর্যয়ের পর মঙ্গলবারের নবান্ন অভিযান ছিল বঙ্গ বিজেপির প্রথম বড় কর্মসূচি। অনায়াসে দু-শো পেরবে এমনই এক লক্ষ্য নিয়ে একুশের কুরুক্ষেত্র যু্দ্ধে নেমেছিল বিজেপি। কিন্তু তিন অঙ্কের অনেক আগেই থেমে যেতে হয়েছিল তাদের। পরে পরেই জন সমর্থনে ভাটা পড়ে। একের পর এক নির্বাচনে তাঁদের হারতে হয়েছে। সে পুরসভা নির্বাচন হোক বা উপনির্বাচন বিজেপি […]