দশম অধ্যায় হুমায়ুন বাদশা আর সুলতান বাহাদুর শাহের পত্রালাপ, ১৫৩৪-৩৫ আমরা দেখেছি ১৫৩৪-এর এপ্রিলে দিনপনাহ শহর তৈরি হওয়ার দু-মাস পরে বাহাদুর শাহ হুমায়ুন বাদশাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন। বন্ধুত্বের প্রতিদান হিসেবে বাহাদুর শাহকে বিপুল উপঢৌকন সাজিয়ে পাল্টা দূত পাঠিয়েছিলেন বেশ কিছু রাজনৈতিক বিষয় আলোচনার উদ্দেশ্যে। বাহাদুর শাহের সঙ্গে আলোচনায় হুমায়ুনের দূত আলম খান আলাউদ্দিনের পুত্র […]