নদীর ধারের পবনচন্দ্র এই উপন্যাসের পটভূমি অখণ্ড মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার সাঁকরাইল থানা এলাকা। কুলটিকরি ঐ অঞ্চলের এক সমৃদ্ধ গঞ্জ। সেই ১৯৭৭ সালে এখানে থেকেই আমি গাঁওবুড়ো গল্প এবং প্রথম উপন্যাস নদীর মানুষ লিখেছিলাম। তারপর কুলটিকরি থেকে নানা জায়গা ঘুরে ১৯৮১-র জুন মাসে কলকাতায় ফিরি, সাত বছর বাদে, ১৯৭৩-এর নভেম্বর থেকে ১৯৮১-র জুন। শিলাদিত্য পত্রিকা […]