এবারকার মতো রাজ্যসভার শেষ অধিবেশন। রাষ্ট্রপতি মহোদয়া ভাষণ দিলেন। সেই ভাষণের উত্তরে সাংসদদের ভাষণ। শুনলাম সাংসদ সুখেন্দুসুন্দর রায়ের ছাব্বিশ মিনিটের ভাষণ। চমকিত হলাম একটু। সুখেন্দুবাবু ধীরস্থির, শান্ত মানুষ। অনেকে আছেন, বয়েসের কথা মনে না রেখে যুবাসুলভ শৌর্য দেখান। সুখেন্দুবাবু সে রকম নন। নিজের সীমার বাইরে তিনি পা ফেলেন না। কিন্তু তাঁর ভাষণে এ কি দেখলাম! […]