“আছিল চর এক, ধনপতি কহে/চারিদিক দিয়া তার বড় গাং বহে” ঘোড়াদল থেকে ছয় লীগ দূরে সেই চরখানি। কালনাগিনী এঁকেবেকে পাক খেয়ে তার জলরাশি নিয়ে গিয়ে ঝাপিয়ে পড়েছে বড় গাঙে। দিকহীন অসীম আকুল পাথারি সেই গাং এ কাছিমের পিঠের মত উবু হয়ে ভেসে আছে ধনপতির চর। প্রতিবছর, আশ্বিন পড়লে, বড় পুজো সাঙ্গ হলে, উত্তুরে হাওয়া রুক্ষ […]