| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ফের ধাক্কা, উত্তরপ্রদেশে ধর্ষণকান্ডে গ্রেফতার বিজেপি নেতা

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৮৬২ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৫ অক্টোবর, ২০২০

শনিবার বিএ ক্লাসের শিক্ষার্থীকে গণধর্ষনের অভিযোগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা শ্যাম প্রকাশ দ্বিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলার অপর আসামি বেইলির তেজ প্রতাপ সাপ্রু হাসপাতালের চিকিৎসক অনিল দ্বিবেদী। বিজেপি নেতা শ্যাম প্রকাশ দ্বিবেদী (বিজেপি যুব মোর্চা কাশী অঞ্চলের আঞ্চলিক প্রেসিডেন্ট) বেশ কয়েক দিন পলাতক ছিলেন। শনিবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

প্রয়াগরাজের কর্ণেলগঞ্জে থাকতেন বিএ ক্লাসের ওই শিক্ষার্থী। চিকিৎসক ও বিজেপি নেতার বিরুদ্ধে তাঁর অভিযোগ কোল্ড ড্রিংকসের সঙ্গে মাদক মিশিয়ে তাকে খেতে বাধ্য করা হয় পরে তাকে গণধর্ষণ করা হয়।

২০১১ সালে ওই শিক্ষার্থীর বাবা এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয় বেইলি হাসপাতালে। প্রতিবেশি একজনের মাধ্যমে পরিচয় হয় টিবি বিভাগের চিকিৎসক অনিল দ্বিবেদির সঙ্গে। বাবার চিকিৎসার জন্য প্রচুর খরচ হয় এবং পারিবারিক কিছু জমি-জমাও তাদের বেচতে হয়। তবুও চিকিৎসা খরচার বেশ কিছুটা বাকি পড়ে যায়। ডাক্তার তাকে টাকার জন্য বারংবার চাপ দিতে থাকে। একদিন তাকে আলোপিবাগের জয়া হাসপাতালে ডেকে কোল্ড ড্রিংকসের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে জোড় করে পান করানো হয় এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে। মুখ খুললেই তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকিও দেয় ডাক্তার। প্রায়ই তাঁকে বিরক্ত করতে থাকে ডাক্তার। একদিন ময়রাবাদ মোড়ের কাছে তার বাড়িতেও তাকে ধর্ষণ করা হয়। ভয় দেখানো হয় বিজেপি নেতা শ্যাম প্রকাশ দ্বিবেদির নাম করে। এই ঘটনার এক সপ্তাহ পরে ডাক্তার তাকে চাপ দিয়ে সিভিল লাইনে হোটেল স্টার রিজেন্সিতে বিজেপি নেতা শ্যাম প্রকাশ দ্বিবেদির কাছে নিয়ে আসেন। এখানেও তাকে নেশার দ্রব্য খাইয়ে ধর্ষণকরা হয়। সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, ঘটনা জানাজানি হলে পুলিশ বাধ্য হয়ে ১৭ সেপ্টেম্বর ডা. দ্বিবেদীকে গ্রপ্তার করে। কিন্তু বিজেপি নেতা শ্যাম প্রকাশ ফেরার হয়ে যায়। শনিবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জানা গেছে তিনি অসামাজিক কার্যকলাপের সঙ্গেও যুক্ত। কোর্টে তোলা হলে দুজনকেই জেল কাস্টডিতে রাখা হয়েছে।

(Photo: Twitter / @drshyamprakash)

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev