| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘নিখোঁজের দর্শক সংখ্যা’ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘সর্বংসহা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯১/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাজারাজড়া ও বণিকের দুর্গাপূজায় নিম্নবর্গ ছিল রবাহূত : অসিত দাস প্রজনন অধিকার নিশ্চিত হলেই সুস্থ্য বাংলাদেশ গড়া সম্ভব : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯১/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘জলের অক্ষর’ কতো বড়ো বড়ো পুজোরে বাবা… : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নবপত্রিকা: দুর্গাপূজার অন্তরালে শস্যদেবী ও প্রকৃতির আরাধনা : যশোবন্ত রায় মন্ত্র ভুল বললেও কোনও অসুবিধে নেই… নৃসিংহপ্রসাদ ভাদুড়ী : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিংহবাহিনী দুর্গা মৃগবাহিনীও : শ্যামলকান্তি চক্রবর্তী দেবদেবীর পূজায় দুর্বার প্রয়োজন কেন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রেল কবে থেকে বিজেপির সম্পত্তি? পিএম কেয়ারসের টাকায় ফিরুক শ্রমিকরা

Reporter Default
রিপোর্টার / ২৭৯ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৩ মে, ২০২০

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়েও রাজনীতি! তা স্পষ্ট হলো সুরাটে। সুরাট থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ওডিশার উদ্দেশ্যে রওনা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। সেই ট্রেন ছাড়ার সময় সবুজ পতাকা না উড়িয়ে ওড়ানো হয়েছে বিজেপির পতাকা! কংগ্রেসের সাংসদ আহমেদ প্যাটেল সেই ছবি দিয়ে টুইটারে প্রশ্ন তুলেছেন, কেন ট্রেন ছাড়ার সময় জাতীয় পতাকার পরিবর্তে বিজেপির পতাকা ওড়ানো হলো? রেল দেশের না বিজেপির সম্পত্তি? কেন গরিব ও পরিযায়ী শ্রমিকদের থেকে গুজরাট থেকে ওডিশার ভাড়া নেওয়া হলো? কেন পিএম কেয়ারসের টাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে খরচ করা হবে না? এই টুইটে সমর্থন জানান তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

ভারতীয় রেল যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হচ্ছে যে রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার স্পেশাল ট্রেন চলবে গোটা বিষয়টি তত্ত্বাবধান করবেন রাজ্যের তরফে নিযুক্ত নোডাল অফিসাররা। রাজ্যের কাছে আবেদন জানাতে হবে ফেরার জন্য। ট্রেন টিকিট ছাপিয়ে দেবে। ট্রেনে ওঠার আগে যাত্রীদের থেকে ভাড়া নিয়ে টিকিট বন্টন করবে সংশ্লিষ্ট রাজ্য। একটি ট্রেনে সর্বাধিক ১২০০ যাত্রী থাকতে পারেন। ৯০ শতাংশ আসন ভর্তি হলে তবে ট্রেন ছাড়বে। 

যে রাজ্যে যাত্রীরা নামবেন সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, কোয়ারেন্টিনে রাখতে হলে সেই ব্যবস্থা করবে রাজ্য সরকার। ট্রেন যেখান থেকে ছাড়বে সেখানে যাত্রীদের খাবার ও জলের ব্যবস্থা রাজ্যকে করতে হবে। ১২ ঘণ্টার বেশি সময়ের যাত্রায় একবার খাবার সরবরাহ করবে রেল। অর্থাৎ সব বহন করবে রাজ্য! কেন্দ্রীয় সরকারের হয়ে বিজেপি নেতারা শুধু দলীয় পতাকা ওড়াবে? 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev