| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজমের থেকে ট্রেন এলো ডানকুনিতে

Reporter Default
রিপোর্টার / ৩০৮ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৫ মে, ২০২০

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভিনরাজ্যে আটকে পড়া এ রাজ্যের মানুষদের নিয়ে প্রথম ট্রেন এসে পৌঁছাল। মঙ্গলবার ৫ মে সকালে ট্রেনটি ডানকুনি স্টেশনে এসে পৌঁছায়। সোমবার ১১৮৮ জনকে ট্রেনটি রওনা দিয়েছিল বলে জানা গিয়েছে।

এঁরা সকলেই আজমের দরগা এলাকায় আটকে পড়েছিলেন। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে এবং সবরকম সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেই ফিরিয়ে আনা হলো এই মানুষদের। সকলেই ফেরার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিন সকাল ১১টা নাগাদ ডানকুনি স্টেশনে পৌঁছায় নন স্টপ ট্রেনটি। মন্ত্রী মলয় ঘটক, তপন দাশগুপ্ত, হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ নিশেষ ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী-সহ জেলার বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন ডানকুনি স্টেশনে।

ট্রেন থেকে নামার পর  শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর ট্রেকার ও বাসে করে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। জেলাশাসক জানান, ৬৪টি বাস ও ৪২টি ছোটো গাড়ি করে পাঠানো হয় শ্রমিকদের। রাজ্য সরকারের পক্ষ থেকে জল ও খাবার-সহ সব রকমের ব্যবস্থা করা হয়।

প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষা করে তবে বাসে তোলা হয়। কোনও উপসর্গ না থাকায় স্বাস্থ্য দফতরের তরফে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হয়। হাওড়া,দুই ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া,দুই মেদিনীপুর-সহ বিভিন্ন জেলার মানুষজন ঘরে ফিরতে পেরে খুশি। প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি ও সংবাদ সহায়তায় : সুভাষ মজুমদার

নিচের ভিডিওতে দেখুন—

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev