| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মুখ্যমন্ত্রীর ভ্রাম্যমান রক্তদানের বাস প্রথমেই পেলেন সুজনবাবু, তবু গালাগাল আর বেমালুম সত্য চেপে যাওয়া?

Reporter Default
রিপোর্টার / ১৭৭ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় কলকাতা ও রাজ্য পুলিশের রক্তদান চলছে। এবার তিনি ব্যবস্থা করলেন ভ্রাম্যমান শীতাতপ নিয়ন্ত্রিত বাসে রক্তদান শিবিরের। প্রতিটি বাসের দাম ৫৫ লক্ষ, অর্থাৎ সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করে এই উদ্যোগ। শনিবার ১৮ এপ্রিল টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহযোগিতায় গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন করে টালিগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেস। সেখানে ছিলেন দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সৌজন্যের সাক্ষী আমরা এ ক্ষেত্রেও দেখেছি। সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী রক্তদান শিবির করতে চেয়েছিলেন। এই বাস আসতেই মুখ্যমন্ত্রী তা পাঠান সুজনবাবুর আয়োজিত রক্তদান শিবিরে। সেখানে আমি আর অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। 

যদিও সুজনবাবুরা সৌজন্য বোঝেন না। তিনি টুইটারে সক্রিয়, মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারকে আগাগোড়া গালাগাল করছেন। অথচ রক্তদান শিবিরের কোনও ছবি তিনি পোস্ট করেননি, ধন্যবাদ জানানো তো দূরের কথা! এই তো ওদের সৌজন্য! বাংলাকে মডেল হিসেবে তুলে ধরতে ওঁদের অ্যালার্জি! 

এদিনের রক্তদান শিবিরে রক্তদান করলেন টালিগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের ৩০ জন মহিলা তৃণমূল কর্মী। অরূপ বিশ্বাস বলেন, চালকরা এখন বেশি অ্যাম্বুল্যান্স চালাচ্ছেন। তাই ১০টা বাস এখন একসঙ্গে নামানো যায়নি। যাঁরা রক্তদান শিবির করতে চাইছেন সেখানে এই বাস যাচ্ছে। এসি থাকায় রক্তদাতাদের অসুবিধা হচ্ছে না। পরে জেলাতেও এই ভ্রাম্যমান রক্তদান শিবিরের বাস যাবে। সব খরচ বহন করছে রাজ্য সরকার।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev