| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আর আহমেদে ছাত্র সংসদের সবকটি আসন ধরে রাখল টিএমসিপি

Reporter Default
রিপোর্টার / ২৬৯ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০

এবারেও আর আহমেদে ছাত্র সংসদের সবকটি আসন ধরে রাখল তৃণমূল ছাত্র পরিষদ। ডিএসও, এসএফআই-এর সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে বিরোধীদের উড়িয়ে দিয়ে ছাত্র সংসদের সবকটি আসনেই বিপুল ভোটে জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত প্রার্থীরা। ড. আর আহমেদ ডেন্টাল কলেজে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ছাত্র সংসদ নির্বাচন। ২ বছর পর সম্পন্ন হলো এই নির্বাচন। ১৪টি আসনের মধ্যে ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে তৃণমূল ছাত্র পরিষদ। যে চারটি আসনে ভোট হয় তাতেও বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল ছাত্র পরিষদ।
সোশাল মিডিয়াতে অস্তিত্ব থাকলেও ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিজেপির ছাত্র সংগঠন এভিবিপি-এর টিকিই মিলল না।
ছাত্র সংসদের ১৪ টি আসনের মধ্যে একটিতেও ছাত্রদের মধ্যে থেকে  প্রার্থী দিতে না পেরে চরম অস্তিত্ব সংকটে  ভুগতে থাকা এভিবিপি নেতৃত্ব কলেজ অধ্যক্ষের কাছে দাবি জানায় বিজেপিপন্থী কয়েকজন জুনিয়র ডাক্তারকেও ছাত্র সংসদ নির্বাচনে লড়তে দেওয়ার। যদিও তাদের এই দাবি ধোপেও টেকেনি  ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা লড়বে এটাই স্বাভাবিক ও সংবিধান সম্মত। সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে হয়েছে ত্রিমুখী লড়াই। তৃণমূল ছাড়াও প্রার্থী দিয়েছে ডিএসও এবং এসএফআই। বাকি সোশাল সার্ভিস ও লিটারারি সেক্রেটারি পদে লড়াই হয়েছে তৃণমূল ছাত্র পরিষদও ডিএসও  এর মধ্যে। ছাত্র-ছাত্রীদের মুখপাত্র ভাবা ডিএসও  এক তৃতীয়াংশের‌ও বেশি আসনে প্রার্থী দিতে পারেনি, মোট ২৫৯ জন ছাত্র-ছাত্রী ভোট দান করেছেন ।
সভাপতি পদে জয়লাভ করেছে তৃণমূল ছাত্র পরিষদের দিলোয়ার হোসেন মোল্লা, প্রাপ্ত ভোট- ২২০। সভাপতি আসনে ডিএসও  ও এসএফআই-এর প্রাপ্ত ভোট- ১৯ ও ১৭। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে তৃণমূল ছাত্র পরিষদের মলয় মন্ডল, প্রাপ্ত ভোট- ২০২। সাধারণ সম্পাদক পদে ডিএসও ও এসএফআই-এর প্রাপ্ত ভোট – ৪৩ ও ১৩। সার্ভিস সেক্রেটারি পদে জয়লাভ করেছে তৃণমূল ছাত্র পরিষদের  অমর শঙ্কর পাল, প্রাপ্ত ভোট-২৩২। লিটারারি সেক্রেটারি পদে জয়ী হয়েছে নিলঙ্কুশ দাস, প্রাপ্ত ভোট -২২৬।  এই দুই পোস্ট এ ডিএসও-এর প্রাপ্ত ভোট যথাক্রমে-২৭ ও ৩০। যে ১০টি  আসনে    বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল ছাত্র পরিষদ প্রার্থীরা জয়লাভ করেছে, তারা হলো—
ভাইস প্রেসিডেন্ট ১-  আবিদ হাসান
ভাইস প্রেসিডেন্ট ২-  সায়ন্তী সরকার
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ১- এক শেখ ওবায়দুল্লাহ
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ২- পীযূষ কুমার সিং
অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল সার্ভিস সেক্রেটারি- হিমালয় মাঝি
অ্যাসিস্ট্যান্ট লিটারারি সেক্রেটারি- নুর সালাম আহম্মেদ
অ্যাথলেটিকস সেক্রেটারি- নিলেন্দু মজুমদার
অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি- সায়ক কোটাল
বয়েজ কমনরুম সেক্রেটারি- সায়ক মন্ডল
লেডিস কমনরুম সেক্রেটারি- পরমা বাসু।
কলেজের টিএমসিপি ইউনিটের সাধারণ সম্পাদক ডাঃ সোহেল মইনুদ্দিন বলেন, কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়ন— আমরা সবসময় এই নীতিতেই বিশ্বাস করে এসেছি। আর আমাদের পক্ষে আজকের স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনের ফলাফল (১৪-০) এই বিশ্বাসকেই আরো জোরদার করল এবং আরো একবার প্রমাণ করলো যে সাধারণ ছাত্র-ছাত্রীরা একটাই জিনিস বোঝে – ‘উন্নয়ন’। আমাদের সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং উৎসাহ দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর পাশাপাশি এত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কলেজ কর্তৃপক্ষকে জানাই আন্তরিক অভিনন্দন।
ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এর ইউনিট সভাপতি ডাঃ কুণাল কান্তি ঘোষ বলেন এই জয় কলেজের সমস্ত ছাত্র ছাত্রীর ঐক্যের জয় । আমরা এই ভাবেই সবাইকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev