| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

করোনার তথ্য প্রকাশ করাই বন্ধ করে দিলো মধ্যপ্রদেশের বিজেপি সরকার

Reporter Default
রিপোর্টার / ২৯৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

করোনা সংক্রান্ত তথ্য দেওয়াই বন্ধ করে দিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। বিগত ১০ দিন ধরে কোনো তথ্যই জনসমক্ষে আনেনি তারা! এর ফলে রাজ্যজুড়ে করোনা আতঙ্কও বাড়ছে।

এবার প্রশ্ন শেষ কবে তথ্য জানিয়েছিল রাজ্য সরকার? গত ২৬ এপ্রিল মধ্যপ্রদেশ সরকারের স্বাস্থ্য দফতর শেষ বার বুলেটিন প্রকাশ করে। সেখানে বলা হয়েছিল, মোট ৩৮,৭০৮ জনের লালা রস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৪৩০ জনের পরীক্ষা রিপোর্ট আসা বাকি রয়েছে। এই বুলেটিন প্রকাশের পরেই তড়িঘড়ি আরেকটি  বুলেটিন প্রকাশ করে রাজ্য সরকার। সেখানে মোট কত জনের পরীক্ষা করা হয়েছে, কত জন করোনায় আক্রান্ত হয়েছেন বা কত জনের রিপোর্ট নেগেটিভ এসেছে–এই সব তথ্য দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হলো, এই দুটি বুলেটিনে তথ্যের মধ্যে বিস্তর ফারাক ছিল। স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, একটা বুলেটিন প্রকাশের পর কেন তড়িঘড়ি  পরবর্তী বুলেটিন প্রকাশ করা হলো? কেন দুটি বুলেটিনের মধ্যে এত তথ্যের ফারাক? তাহলে সরকার কি আসল তথ্য ধামাচাপা দিতে চাইছে?এতেই আশঙ্কার মেঘ দেখছেন চিকিৎসক, গবেষকরা।

মধ্যপ্রদেশ সরকার তথ্য চেপে গেলেও কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ৫ মে-র তথ্যে জানা যাচ্ছে, মধ্যপ্রদেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৪৯ জন।

করোনার অন্যতম হটস্পট ইন্দোর থেকে ১০৮৯৯ টি নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এর পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতিমধ্যেই ১৭৬ মারা গেছেন। দেশে মৃত্যুর জাতীয় গড় হার যখন ৩.৪২% তখন বিজেপি শাসিত এই রাজ্যের মৃত্যুর হার ৫.৭৭%। প্রশ্ন উঠছে, কেন্দ্রের শাসক দলের মুখ পুড়বে ভেবেই কি তথ্য জনসমক্ষে আনছে না মধ্যপ্রদেশের বিজেপি সরকার? এই কারসাজি চলতে থাকলে সাধারণ মানুষকে এর জন্য একদিন চরম মূল্যও দিতে হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক চিকিৎসক-বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev