| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম

Reporter Default
রিপোর্টার / ৭৯৪ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনা মোকাবিলায় সচেতনতা বাড়াতে এবং তহবিলে অর্থের জোগান বাড়াতে এবার শর্ট ফিল্ম তৈরির ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন পরিচালক অরিন্দম শীলকে। প্রস্তাব পেতেই শুরু হয়ে যায় প্রস্তুতি। অরিন্দম আর পদ্মনাভ দাশগুপ্ত স্ক্রিপ্ট রেডি করে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রীর কাছে। জানা গিয়েছে, বাঁকুড়ার একটি মেয়ে তাঁর বাবাকে কলকাতায় এনে সকলের সহযোগিতায় কীভাবে সুস্থ করে তুলল, এই পটভূমিতেই এগোবে ছবির কাহিনী। অরিন্দম শীল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজের ভাবনার কথা জানিয়ে শর্ট ফিল্ম পরিচালনা করার প্রস্তাব দিয়েছেন। এতে  করোনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, ঝড় থেমে যাবে একদিন গানটিও ব্যবহার করা হবে। ছবির নাম হতে পারে ঝড় থেমে যাবে বা  ঝড় থেমে যাবে একদিন। ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী প্রমুখ। বিশেষ ভূমিকায় অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে থাকছে  ক্যামেলিয়া ফিল্মস। ছবির দায়িত্বভার নিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

ছবির মিউজিক ডিরেক্টর থাকছেন বিক্রম ঘোষ । সম্পাদনা করবেন সংলাপ ভৌমিক। পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই ছবিটি শেষ করার পরিকল্পনা রয়েছে অরিন্দমের। প্রত্যেকেই নিজেদের বাড়িতে বসে শ্যুট করবেন। ভিডিও কলের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ দেবেন পরিচালক। বুধবার প্রি-প্রোডাকশনের কাজ শেষ করে বৃহস্পতিবারের মধ্যেই শ্যুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev