| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ছবিই সামসিয়ার প্রতিবাদ : রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৪৩১ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২২ আগস্ট, ২০২১

মানুষের মুখ বন্ধ করা যায় কিন্তু দেওয়ালে আঁকা আটকাবে কে? তা আটকাতে শাসকরা বরাবর ব্যর্থ হয়েছে। এখন যেমন তালিবানরা আটকাতে পারছে না আফগানিস্তানের প্রথম মহিলা গ্রাফিটি শিল্পী সামসিয়া হাসানির ছবি। আত্মগোপনকারী সামসিয়া নিজের জীবন বিপন্ন করে আলিবান অধ্যুষিত আফগানিস্তানের জনপদে প্রতিবাদের ভাষ্য ফুটিয়ে তুলছেন নিজের ছবিতে। এমনিতেই তার একটা আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের গ্যালারিতে প্রদর্শিত হয়েছে তার কাজ। পুরুষশাসিত সমাজে মেয়েরা কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করে সেটাই তার কাজের বিষয়।

যেখানে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হেলিকপ্টার বোঝাই ডলার আর বিশ্বস্ত অনুচর সহ কোন প্রতিবাদ না করে দেশ ছেড়ে পালিয়েছেন, সে দেশের এক মহিলা শিল্পী আঁকছেন – বন্দুকধারী রক্তচক্ষু তালিবানের দিকে ফুলের টব এগিয়ে দিচ্ছে এক কিশোরী। কখনও বা একাকিনী এক নারী পিছনে রাখা হাতে পুষ্পগুচ্ছ নিয়ে এগিয়ে যাচ্ছেন ট্যাঙ্কের দিকে। এই সাহসিকাকেই কখনও বা দেখা যায় পিছনে দাঁড়ানো তালিবান যোদ্ধাদের ভ্রূকুটি উপেক্ষা করে তার সিন্থেসাইজারটিকে আঁকড়ে পথ চলতে। এভাবে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে প্রতিরোধের আগুন।

‘ফরেন পলিসি’ নির্বাচিত বিশ্বের ১০০জন গ্লোবাল থিঙ্কারদের মধ্যে সামসিয়া একজন। সারা বিশ্বের মহিলারা সামাজিক পরিবর্তনের লক্ষ্যে যে কাজ করে চলেছেন তা তুলে ধরার জন্য ‘গুডনাইট স্টোরিজ ফর রেবেল গার্লস’ নামে একটা সংকলন প্রকাশিত হয়। এটা ইতিমধ্যেই বেশ আলোচ্য বিষয়। তার দ্বিতীয় খন্ডে প্রকাশিত হয়েছে সামসিয়ার কাজ। ফেসবুক, ইনস্টাগ্রাম বাহিত হয়ে সামসিয়ার প্রতিবাদ ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। ধর্মান্ধ সন্ত্রাসীদের শক্তি এই ক্ষমতার কাছে তুচ্ছ। তারা খুঁজছে সামসিয়াকে। কাবুলে লুকিয়ে থাকা সামসিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

ক’দিন আগে প্রকাশিত হয়েছে ‘ডেথ টু ডার্কনেস’ নামে তার এক সাম্প্রতিক ছবি। তাতে দেখা যাচ্ছে বন্দুকধারী যোদ্ধার পায়ের কাছে বসে কাঁদছে একটি মেয়ে। তার হাতে ধরা ফুলের টবটি পড়ে আছে রাস্তায়, তবুও টবের ফুলটি বৃন্তচ্যুত হয়নি। এই ছবি এঁকে সামসিয়া যেন জানিয়ে দিলেন তার প্রতিবাদ চলবেই, বন্দুকের শক্তিতে তাকে থামানো যাবেনা। তালিবানদের ব্যাখ্যায় ইসলামে ছবি আঁকা নিষিদ্ধ, ছবি আঁকার অপরাধে অতীতে তারা শাস্তিও দিয়েছে। সামসিয়া একথা জানেন না তা নয়, তিনি বলেছেন, “বদ্ধ হৃদয়গুলি যদি এক জায়গায় জড়ো হয় তাহলে তারা খুব শক্তিশালী হয়ে ওঠে, তখন তারা যা ইচ্ছা তা করতে পারে।”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev