| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাংলায় ‘হেট স্পিচ’ বরদাস্ত হয় না, গ্রেফতার যুবক

Reporter Default
রিপোর্টার / ২৩৪ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ এপ্রিল, ২০২০

তৃণমূল কংগ্রেস দলের তরফে বলার জন্য মুখপাত্রদের বিভিন্ন চ্যানেলে পাঠানো হয়। যেসব চ্যানেলে পাঠানো হয় না সেইসব চ্যানেল এখান ওখান থেকে লোক ধরে এনে তৃণমূল সমর্থক হিসেবে বসিয়ে দেয়। স্বাভাবিকভাবেই তাঁদের বক্তব্য দল সমর্থন করে না। নিরপেক্ষ নয় বলে রিপাবলিক চ্যানেলে তৃণমূল কংগ্রেস কাউকে পাঠায় না। আর সেই চ্যানেলে তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে বলতে গিয়ে ঘৃণা ও বিদ্বেষমূলক কথা বলে এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন এক যুবক।

রিপাবলিক টিভিতে করোনা পরিস্থিতি নিয়ে বিতর্ক চলছিল। তখন ওই যুবক বলে বসেন, বাংলায় কালোবাজারি চালাচ্ছেন মারোয়াড়িরা! স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। আসর গরম করতে নেমে পড়েন বিজেপি নেতারা। বণিকসভার প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।

তৃণমূলের জানার কথা নয় কে কোথায় কী বলছে। তবে নজরে আসতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিবৃতি দিয়ে জানায়, রিপাবলিক টিভি যেভাবে কারও বক্তব্যকে তৃণমূলের বক্তব্য হিসেবে চালাতে চাইছে তা হতাশাজনক। এ ধরনের বক্তব্য দল একেবারেই সমর্থন করে না, কড়া প্রতিবাদ করা হচ্ছে। বাংলা মারোয়াড়িদের কাছে দ্বিতীয় ঘর। তৃণমূল বাংলার সেই সংস্কৃতি ধরে রাখতে বদ্ধপরিকর যেখানে সব জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের সমানাধিকার রয়েছে।

কলকাতা পুলিশের হাতে ওই যুবকের গ্রেফতারিকে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র টুইটে লেখেন, যে যুবক তৃণমূল কংগ্রেস সমর্থকের ছদ্মবেশে রিপাবলিক টিভিতে বসে একটি সম্প্রদায়ের প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক কথা বলে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছিলেন তিনি গ্রেফতার হয়েছেন। হেট স্পিচ বাংলায় বরদাস্ত করা হয় না, তাই তা এ রাজ্যে বলার আগে মনে রাখা উচিত। রাজ্য সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েই চলে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev