| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

গরিব, প্রান্তিক মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন রাজীব ব্যানার্জী

Reporter Default
রিপোর্টার / ১৭৮ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

তিনি এলাকার খুবই জনপ্রিয় বিধায়ক, রাজ্যের মন্ত্রীও বটে। এলাকার প্রতি অলিগলি হাতের তালুর মতো চেনা। নিবিড় জনসংযোগে তাঁর জুড়ি নেই। বিরোধী দলের নেতা, কর্মী-সমর্থকদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা সুবিদিত। তিনি ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়।

একটানা লকডাউন চলায় গরিব, প্রান্তিক মানুষগুলি সব চেয়ে ক্ষতিগ্রস্থ। অসহায় সেই সব পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই বিধানসভা কেন্দ্রের ৪০ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছেন নিয়মিত। প্রতিদিন তিনি নিজে বিভিন্ন এলাকায় গিয়ে চাল, ডাল, আলু, আটা- এই খাদ্য সামগ্রী গরিব, প্রান্তিক পরিবারগুলোর হাতে তুলে দিচ্ছেন। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর করোনা সতর্ক বার্তা পুনরায় সবাইকে মনে করিয়ে দিচ্ছেন। কিভাবে দূরুত্ব বজায় রেখে নিজেদের সুরক্ষিত রাখবেন তাও দেখিয়ে দিচ্ছেন। নিজেও সঠিক দূরত্ব বজায় রেখেই ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন তাঁদের হাতে। এদিন তিনি বালি স্টেশন লাগোয়া নিশ্চিন্দা, পাকুড়িয়া এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

লকডাউন লাগু হওয়ার অনেকদিন আগেই তিনি নিজের কেন্দ্রের বাজার এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। নিজে মাস্ক বিলি করেছেন নিয়মিত। অনেক আগে থেকে তাঁর এই সতর্কতামূলক প্রচার সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

ত্রাণ বিলি শেষে তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করোনা মোকাবিলায় একের পর এক পদক্ষেপ করছেন তা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজে বাজারে গিয়ে মানুষকে সচেতন করার কাজ করেছেন। কি ভাবে দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কিনতে হবে তা নিজে দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিয়েছেন, যা আমাদের সবার কাছে শিক্ষণীয়। আমি তাঁর দেখানো পথে কাজ করে যাওয়ার চেষ্টা করছি মাত্র।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev