| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

করোনায় পকেট কাটছে মোদীর রেল, কিন্তু কীভাবে?

Reporter Default
রিপোর্টার / ২৪৯ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৮ মার্চ, ২০২০

করোনার খবরে এটা হয়তো অনেকেই খেয়াল করেননি। জানেন কি, ইতিমধ্যেই আপনার পকেট কাটার বন্দোবস্ত করে ফেলেছে ভারতীয় রেল। করোনায় যাতে স্টেশনে বেশি লোক ভিড় না করেন, সেই যুক্তি দিয়ে কয়েকগুণ বাড়ানো হলো প্ল্যাটফর্ম টিকিটের দাম। আগে মোদী সরকার এই টিকিটের দাম বাড়িয়ে ৫ টাকা থেকে ১০ টাকা করেছিল। অথচ অন্য কোনও স্টেশনে যেতে লোকাল ট্রেনে সর্বনিম্ন টিকিটের দাম ৫ টাকা। রেল সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে প্ল্যাটফর্ম টিকিটের দাম আরও বাড়ানোর পক্ষে ছিল রেল। সুযোগ এনে দিল করোনা! বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দেশের অন্যতম সেরা রেলমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন, ট্রেনে যাতে বেশি ভিড় না হয় সেজন্য কম সময়ের ব্যবধানে বেশি ট্রেন চালাতে। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন যাত্রী কম অজুহাত দিয়ে মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল হচ্ছে। উন্নয়নমূলক কাজের ছুতোয় বাতিল থাকছে লোকাল, প্যাসেঞ্জার ট্রেন! এবার প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হলো। মঙ্গলবার ১৭ মার্চ বলা হয় দেশের ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করা হবে। বুধবার ১৮ মার্চ দক্ষিণ-পূর্ব রেল সেই পথে হাঁটল। এই ডিভিশনের বেশ কিছু স্টেশন বাংলায় আছে। হাওড়া নিউ কমপ্লেক্সে ঢুকলেই লাগবে ৫০ টাকা।‌ খড়গপুরে ৪০ টাকা। সাঁতরাগাছি, শালিমার, মেচেদা স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম হয়েছে ৩০ টাকা।‌ পাঁশকুড়া, বাগনান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, আদ্রা, বিষ্ণুপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া ও দিঘায় প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশার স্টেশনেও এই টিকিটের দাম বাড়ানো হয়েছে। মানুষ কাউকে ট্রেনে তুলতে বা রিসিভ করতে স্টেশনে যান, প্ল্যাটফর্ম টিকিট কেটে প্রবেশ করেন। সেই টিকিটের দাম অগ্নিমূল্য করার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না কেউ। সবার প্রশ্ন, দাম বাড়ল, কমাবে তো মোদী সরকার? সেই সঙ্গে অনেক ট্রেন বাতিল মানুষের ভোগান্তি আরও বাড়াল।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev