| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পার্সোনাল ব্র্যান্ডিং : অধ্যাপক ড. মীজানুর রহমান (দ্বিতীয় পর্ব)

Reporter
ড. মীজানুর রহমান / ৪৬১ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

“সওয়ারী হওয়ার জন্য একটি ঘোড়া জোগাড় করুন (Find a horse to ride)”।

আপনাকে অন্যরা যে ভাবে দেখা উচিত বলে আপনি মনে করেন সেভাবে (‘that you want to world to see you’ ) নিজকে তুলে ধরাই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং ব্যক্তিকে অন্যের থেকে আলাদা করে। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে সমাজ তাঁকে যেভাবে দেখে। সমাজ কিভাবে তাঁর বাস্তব জীবনকে দেখে, মিডিয়া তাঁকে কিভাবে চিত্রিত(Portrays) করে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর সম্পর্কে যে তথ্য আছে তার উপর ভিত্তি করে ব্যক্তির একটা ইম্প্রেশন তৈরি হয়, সেটাই পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য চেষ্টা করতে পারেন অথবা অর্গানিক ভাবে সেটা তৈরি হতে পারে দিতে পারেন। তবে অর্গানিক্যাললি হতে দিলে আরও গোলমেলে অবস্থার সৃষ্টি হবে এবং আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইন্টারনেট-পূর্ব যুগে পার্সোনাল ব্র্যান্ডিং বলতে বিজনেস কার্ডকেই বুঝাতো। এখন মিডিয়ায় না আসলে আপনাকে কেউ চিনবে না। (যার কারণে অত্যন্ত প্রতিশ্রুতিশীল বুদ্ধিজীবী ও সমাজবিজ্ঞানীকে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য এবং উপাত্ত ভিত্তিক ‘জ্ঞান ও কোটেশন’ বিতরন করে ব্র্যান্ডে রূপান্তরিত হতে চেষ্টা করতে । এই ব্র্যান্ডিং কতোদিন স্থায়ী হবে জানিনা। তবে সে যদি তাঁর ফটোগ্রাফিক মেমোরিতে ধারণকৃত তথ্য-উপাত্তের সাথে উইজডম(আক্কেল) ব্যবহার করে স্থায়ী কিছু লিখতো, তাহলে পরবর্তী প্রজন্ম তাঁকে স্মরণ করত। তাঁর ব্র্যান্ডিংটিও স্থায়িত্ব পেত। যেমনটি করেছেন আহমদ ছফা। আহমদ ছফা বাঙালি মুসলমানদের বুদ্ধিবৃত্তিক জগতে অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে টিকে আছেন তথ্য-উপাত্ত বিশ্লেষণ বা উপস্থাপনের জন্য নয়, তাঁর উইজডম এর কারণে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন ভূমিকাই ছিল না)‌।

আজকের সামাজিক যোগাযোগের বিশ্বে ব্যক্তির ছোটখাটো কর্মকাণ্ড নিয়েও ব্যাপক আলোচনা হয়। মিডিয়াতে আপনি বেনামী কেউ নন। পেশাগত জীবনে পার্সোনাল ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ক্লায়েন্ট বা সম্ভাব্য ক্লায়েন্টের নিকট নিজে উপস্থাপিত হবেন? আপনি যেভাবে চান সেভাবে যেন মানুষ আপনাকে প্রত্যক্ষণ করে সেই সুযোগ করে দেয় পার্সোনাল ব্র্যান্ডিং। অন্যথায় যেটা হবে সেটা অন্যের আন্দাজ নির্ভর এবং সম্ভবত আপনাকে কম উঁচুতে উপস্থাপন করবে (under positioning)। ইন্টারনেট ও সামাজিক মিডিয়ার ব্যাপ্তির কারণে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্ব ক্রমান্বয়ে বাড়ছে। নিয়োগকারীরা সাক্ষাৎকার গ্রহণের আগেই প্রার্থীদের আবেদন সামাজিক মিডিয়া থেকে ভ্যাটিং করে নেয়। এখন কেবলমাত্র জীবন-বৃত্তান্ত উপস্থাপন করেই ভালো চাকরি পাওয়া যাবে না। আপনার জীবন-বৃত্তান্তটি প্রতিযোগী প্রার্থীদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভ্যাটিংয়ে জয়ী হতে হবে। তাহলেই কেবল আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকার দিতে গিয়ে দেখবেন আপনার ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাস, পছন্দ-অপছন্দ সবকিছুই আপনার নিয়োগকর্তা জেনে বসে আছে।

পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কলা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনার আগে পার্সোনাল ব্র্যান্ডিং ধারণাটির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা আবশ্যক। পার্সোনাল ব্র্যান্ডিং ধারণাটি প্রথম আসে ১৯৩৭ সালে প্রকাশিত Napoleon Hill এর “Think and Grow Rich” বই থেকে। যেখানে Hill বলেন, “ It should be encouraging to know that practically all the great fortunes began in the form of compensation for personal services, or from the sale of IDEAS”। Hill এর ধারণাটি আরো উদ্ভাসিত হয় ১৯৮১ সালে প্রকাশিত Al Ries and Jack Trout এর “Positioning : The Battle for your Mind” বইয়ে। ব্র্যান্ডিং জগতের পুরোধা এই লেখকদ্বয় তাঁদের এই বইয়ের শেষের দিকে একটি অধ্যায় সংযোজন করেন, যার শিরোনাম ছিল, “ Positioning yourself and your career”। এক্ষেত্রে যে মূলনীতিটি অনুসরণ করতে বলা হয়েছিল তা হচ্ছে, “Don’t try to do everything yourself. Find a horse to ride”। Ries এবং Trout নির্দেশিত এই নীতিটিকেই পার্সোনাল ব্র্যান্ডিং এর ভিত্তি হিসেবে জনপ্রিয় করে তোলেন Tom Peters ১৯৯৭ সালে। তবে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মার্কেটিং সংশ্লিষ্ট সবচেয়ে জুৎসই সংজ্ঞাটি দেন David McNally এবং Karl Speak, ১৯৯৯ সালে প্রকাশিত “Be Your Own Brand” প্রবন্ধে । তাঁরা বলেন, “Your brand is a perception or emotion, maintained by somebody other than you, that describes the total experience of having relationship with you”। (চলবে)

অধ্যাপক ড. মীজানুর রহমান।।সাবেক ভিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কলামিস্ট ও লেখক

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev