| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

স্বীকৃতি সম্মেলনে পার্থ: চাকুরিজীবীরা শনি-রবি অন্তত ২ ঘণ্টা দলকে সময় দিন

Reporter Default
রিপোর্টার / ২৭৬ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৫ মার্চ, ২০২০

যাঁরা চাকরি করেন, তাঁরা শনি ও রবিবার অন্তত ২ ঘণ্টা দলকে সময় দিন। রবিবার ১৫ মার্চ বেহালা পশ্চিম বিধানসভায় আয়োজিত স্বীকৃতি সম্মেলনে এই কথা বলেন তৃণমূলের মহাসচিব তথা এলাকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির প্রথম পর্যায়ের তৃতীয় ধাপে এই স্বীকৃতি সম্মেলনে দলের পুরনো কর্মীদের সংবর্ধিত করেন পার্থবাবু। তিনি বলেন, অনেক পুরনো কর্মী নানা কারণে বসে গিয়েছিলেন।‌ নিশ্চয়ই কিছু ভুল হয়েছিল। এই বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, যে সিস্টেমের কারণে ভুল হয়েছিল সেটাই আর থাকছে না। আজ কেউ জনপ্রতিনিধি, কার তিনি নাও থাকতে পারেন, কিন্তু দল থাকবে। সেটা মাথায় রেখে এগিয়ে আসুন। দেশের সংবিধান, ঐক্য, সার্বভৌমত্ব আজ বিপন্ন ধর্মান্ধ এক দলের জন্য। দেশকে রক্ষার এই লড়াই কঠিন লড়াই, এতে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপর কারও রাগ নেই। নীচুতলায় কিছু লোকের জন্য মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, এটা ঠিক। কিন্তু সেই সমস্যা যাতে না থাকে সেইজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেসব কাজ করেছে তা আরও বেশি করে মানুষের ঘরে ঘরে গিয়ে জানাতে হবে। ওই এলাকাতেও কী কাজ হয়েছে তা জানাতে হবে। দল প্রতিষ্ঠার সময় থেকে আপনাদের সকলের পরিশ্রমের ফলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বামফ্রন্ট সরকারকে সরানো সম্ভব হয়েছে। তাই সব ভুলে আবার নতুন উদ্যমে দলের কাজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম, ত্যাগ, কৃষকদের স্বার্থ রক্ষা, নো আইডেন্টিটি নো ভোট-সহ আন্দোলন, মানুষের পাশে থেকে কাজ করা, এ সব কারণেই তিনি শুধু তৃণমূলের গর্ব নন, রাজ্য তথা দেশ তথা বিশ্বের গর্ব। মণীষীরাও যেমন আমাদের গর্ব, তেমনই সমসাময়িক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিকল্প।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev