| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রবীন্দ্রভারতী, প্রেসিডেন্সি, অমিত-ধনখড় বৈঠক নিয়ে কী বললেন পার্থ?

Reporter Default
রিপোর্টার / ২১৪ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৬ মার্চ, ২০২০

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসবে যোগ দিয়ে পিঠে, বুকে অশ্লীল কথা লিখে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে তরুণ-তরুণীরা অসম্মান করেছে তাকে তীব্র ভাষায় নিন্দা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে বলেছেন। বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতে এই কাণ্ড ঘটনা ঘটানো হয়েছে বলে সিঁথি থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ৬ মার্চ পাঁচজন তরুণ-তরুণী বিশ্ববিদ্যালয়ে এসে ক্ষমা চায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। জানা গিয়েছে, অভিযুক্তদের বাড়ি চন্দননগরে। পার্থবাবু বলেন, এরা আমাদের সংস্কৃতিকে কোথায় নিয়ে যাচ্ছে! বসন্তোৎসবে এই ভাষা! আসলে যারা আমাদের সংস্কৃতির গরিমা নষ্ট করছে, সমাজ-সংস্কৃতিতে আঘাত হানছে তাদের দেখেই এরা শিখছে। বহিরাগতরা এসে এমন ঘটনা ঘটাবে, যা ঠেকানো যাবে না, এমন অনুষ্ঠান না হলেই ভালো। 
হিন্দু হস্টেলের বিভিন্ন দাবি নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কলেজ স্ট্রিটের মোড়ে রাস্তা আটকে আন্দোলনকেও সমর্থনে রাজি নন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, পড়ুয়াদের দাবি যথাযথ হলে আমরা তা নিয়ে স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলব। কিন্তু ঘেরাও বা রাস্তা অবরোধ করে মানুষের অসুবিধা করা মানা যায় না। আমাকেও ওরা কিছু জানায়নি। আগে হস্টেল সবার জন্য ছিল। ২০০৬-এর পর থেকে প্রেসিডেন্সির হলো কেন তা জানি না। আমাকে ওরা বলতেই হস্টেল সংস্কার করেছি। তারপর এখন আবার নানা দাবিতে রাস্তা আটকে আজাদি বলছে! বাম, অতি-বাম না সাধারণ কারা এটা করছে তা বিবেচ্য নয়। এভাবে আজাদি বললেই আজাদি মেলে না। পুলিশ যথেষ্ট ধৈর্য দেখিয়েছে। উল্লেখ্য, হিন্দু হস্টেলের তিন, চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের কাজ দ্রুত শেষ করতে হবে, এই দাবি নিয়ে শুরু হয়েছিল পড়ুয়াদের বিক্ষোভ। পরে সেই তালিকায় যোগ হয় আরও কিছু দাবি। হস্টেলে রান্নার দায়িত্বে থাকা কর্মীদের কেন বসিয়ে দেওয়া হয়েছে, সেই প্রশ্ন তোলেন আবাসিকেরা। দাবি উঠেছে কর্মী-সংখ্যা বাড়ানোরও। এই দাবিগুলো নিয়েই দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, হস্টেলের একাংশ সংস্কার হলেও পুরো সংস্কার করা হয়নি। আরও অভিযোগ, বার বার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো সত্ত্বেও উদ্যোগী হননি তাঁরা। দাবিগুলো কর্তৃপক্ষের নজরে আনতে বাধ্য হয়েই তাঁদের এই আন্দোলন। যদিও শিক্ষামন্ত্রী বলেছেন, তাঁকে জানানো হলে তিনি উপযুক্ত পদক্ষেপ করবেন।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একগুচ্ছ অভিযোগ করে এসেছেন। তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থবাবু একে পাত্তা না দিয়ে বলেন, রাজ্য সরকার জনগণের দ্বারা নির্বাচিত। তাঁদের কথার গুরুত্ব আছে, রাজ্যপালের কথার গুরুত্ব নেই‌। 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev