| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মমতা শুধু তৃণমূলের নয়, বাংলা তথা ভারত তথা বিশ্বের গর্ব: পার্থ

Reporter Default
রিপোর্টার / ২৩৩ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৭ মার্চ, ২০২০

ন্যায়বিচার প্রদান, সংবিধান রক্ষা, মানুষের অধিকারের জন্য নিরলস, সাহসী সংগ্রাম তো বটেই, দেশে সকলকে এককাট্টা করে  অনুপ্রেরণা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের নন, বাংলা তথা দেশ তথা বিশ্বের গর্ব। শনিবার ৭ মার্চ বেহালায় ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির সূচনা করে এ কথা বলেন তৃণমূলের মহাসচিব, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কর্মী সম্মেলনে এই কর্মসূচি বিস্তারিত ব্যাখ্যা করে পার্থবাবু বলেন, বিধায়ককে সামনে রেখে সকলকে এই কর্মসূচি পালন করতে হবে।‌ যেখানে বিধায়ক নেই, সেখানে দায়িত্বপ্রাপ্তরা কর্মসূচি পালন করবেন। পার্থবাবু আরও বলেন, ১৯৭২ থেকে মমতাকে দেখছি। তাঁর আন্দোলন, মানুষের ভালোর জন্য তাঁর ভাবনা, বিভেদকামী শক্তির বিরুদ্ধে তাঁর নির্ভীক আন্দোলনের সাক্ষী আমি। তাই মমতা আমাদের গর্ব। অনেকে বলছেন, শুধু মমতাই কি বাংলার গর্ব? আমরা বলছি, অন্য মণীষী, বিশিষ্ট ব্যক্তিরা যেমন বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরে বাংলার গর্ব, তাঁদের মতোই মমতাও বাংলার গর্ব। এটা মানুষ জানেন, তাঁদের আরও বোঝাতে হবে‌। আমাকে অনেকে বলেছে, স্থানীয় নেতাদের উপর রাগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কারও রাগ নেই। তাঁকে সকলে ভালোবাসেন। নির্বাচনে কিছু জায়গায় হার হয়েছে এটা ঠিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে দল ভালো ফল করবে। নাগরিকত্ব নিয়ে আন্দোলন করে মানুষের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন। এখন বাইরে থেকে লোক ভাড়া করে এনে নাগরিকত্ব নিয়ে বলার দরকার নেই। বাইরে থেকে ভাড়া করে সৈন্য এনে, এখানে যারা ফসিল, মিউজিয়ামে থাকার কথা তারা একজোট হয়ে মমতাকে আক্রমণ করতে চাইছে‌। মমতাকে আক্রমণ করা মানে বাংলাকে আক্রমণ, দ্বিখণ্ডিত করার চেষ্টা। এটা আমরা রুখবই। তিনি আরও বলেন, যারা কাজ করে তাদেরই ভুল হয়। আমাদের কাজে ভুল থাকলে তা শুধরে নিতে হবে। মা-মাটি-মানুষ সরকারের কাজের জোরদার প্রচার করতে হবে কর্মীদের। পুরানো কর্মীদের যোগ্য সম্মান দিয়ে দলে নবাগতরা সকলে মিলে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev