| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

গরিব, প্রান্তিক মানুষের পাশে নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেস

Reporter Default
রিপোর্টার / ২৭৮ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১১ এপ্রিল, ২০২০

করোনা মোকাবিলায় সারা দেশজুড়ে চলছে টানা লকডাউন। করোনার থেকেও কাজ হারানোর আতঙ্কে ভুগছেন দেশের শ্রমজীবী-মেহনতি মানুষ। সঞ্চয়ের ভাঁড়ার তো ফুরিয়ে এসেছে, এখন দিন চালানোই দায় তাঁদের।

বাংলার গরিব, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্যের মা মাটি মানুষ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাদের জন্য ৬ মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাঁরা রেশন পাচ্ছেনও। মুখ্যমন্ত্রী যখন এত কাজ করছেন তখন তাঁর দলের যুব সংগঠনই বা থেমে থাকবে কেন।
তাই গরিব, প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে এসেছে নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেস। আগামী ১২ এপ্রিল থেকে নোয়াপাড়া শহরবাসীর জন্য শুরু হচ্ছে কমিউনিটি কিচেন। খাবার পৌঁছে দেওয়া হবে গরিব মানুষের ঘরে-ঘরে।

কোনো মানুষ যেন অভুক্ত না থাকেন সে জন্যই তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা তৎপর। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নাম নথিভুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে টানা ১২ দিন এই কর্মসূচি চলবে বলে জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক ধীমান দাস ও টাউন যুব টিএমসি সভাপতি প্রসূন সরকার। যারা নিজেদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করতে চান তাঁদের জন্য দুটি ফোন নম্বর রয়েছে :- 8335031241, 9331021484

ধীমান দাসের বক্তব্য, মা মাটি মানুষ সরকারের উন্নয়নের অভিমুখ যে গরিব, প্রান্তিক মানুষের দিকে, তা বারবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মা মাটি মানুষ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প যে কতটা বাস্তবমুখী তা এই কঠিন সময়ে মানুষ উপলব্ধি করছেন। সমাজের প্রান্তিক মানুষের স্বার্থ যাতে সবসময় সুরক্ষিত থাকে সেই বিষয়টি ভেবেছেন বাংলার মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে বাংলার মানুষ কুর্নিশ জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev