| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

প্রতিশ্রুতি পালন করতে না পেরে আবার ভাষণ দেবেন মোদী!

Reporter Default
রিপোর্টার / ২২৫ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ভাষণ দেবেন। আজ ঠিক রাত ৮টায়। অনেক কিছু নাকি জানানোর আছে দেশবাসীকে। বৃহস্পতিবার রাতের পর আজ মঙ্গলবার, ২৪ মার্চ। মোদীর রাত ৮টার ভাষণ যে অন্তঃসারশূন্য তা মানুষ বুঝে গেছেন। করোনা মোকাবিলায় মোদীকে অনেক আগেই টেক্কা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় কেন্দ্রীয় সরকার টোটালি ফেল, হাতড়ে বেড়াচ্ছে। রাজ্যগুলিকে কোনও সাহায্য করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় না বলা অবধি রেল, উড়ান বাতিল হয়নি। তৃণমূল কবে থেকে দাবি জানিয়েছে সংসদের অধিবেশন মুলতবি রাখার, সেটাও অনেক দেরিতে বুঝে সোমবার থেকে বন্ধ হয়েছে। আগে বন্ধ করলে মহাভারত, রামায়ণ অশুদ্ধ হতো না।

এবার আসা যাক মোদীর মিথ্যা ভাষণে। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রীকে মাথায় রেখে কোভিড-১৯ ইকনমিক রেসপন্স টাস্ক ফোর্স গড়বে। অর্থ সচিবকে পদক্ষেপ করতে বলা হচ্ছে। চারদিন পেরিয়ে গেল সেই টাস্ক ফোর্সের ট পর্যন্ত হয়নি।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রের খবর, টাস্ক ফোর্স অর্থ সচিব গড়তে পারেন না। এটা প্রধানমন্ত্রীর দফতর বা ক্যাবিনেট সচিবালয় গড়তে পারে। এমনকী মোদীর ঘোষণার আগে অবধি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘুণাক্ষরেও কিছু জানতেন না। এখনও আইডিয়া নেই! উনি শুধু বলেছেন, খাদ্যশস্য মজুত আছে। রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি চাইলে এফসিআই গুদাম থেকে আগাম ৩ মাসের সামগ্রী তুলতে পারে।

রাজ্যগুলি দাবি জানাচ্ছে আর্থিক প্যাকেজের। সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার আগে অবধি এই প্যাকেজ নিয়ে টুঁ শব্দটি করেনি কেন্দ্র। এমনকী অর্থ মন্ত্রক চেয়েছিল কনসলিডেটেড ফান্ড থেকে অর্থ নিয়ে করোনা মোকাবিলায় একটি বিশেষ তহবিল গড়তে‌। সেই অনুমতিও দেয়নি পিএমও।

তাহলে বুঝতেই পারছেন মোদীর ভাষণ কী? উনি ভিডিও কনফারেন্স, টিভিতে মুখ দেখানোর ভাষণ আর টুইট নিয়েই ব্যস্ত।

তবে উনি তৎপর। করোনা মোকাবিলা নিয়ে নয়। রাজনীতি নিয়ে। তাই তো, মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান শপথ নিতেই টুইটারে অভিনন্দন জানাতে দেরি করেননি! অর্থাৎ উৎসাহ দিয়েছেন করোনা মোকাবিলার মাঝেও অসাধু উপায়ের রাজনীতিকে। এমন তৎপরতা যদি করোনা-মোকাবিলায় থাকত দেশের এই হাল হতো না। ওঁর জন্য একটা কথাই বেশিরভাগ মানুষ বলছেন, ছিঃ!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev