| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

সেপ্টেম্বর অবধি ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে বিনামূল্যে চাল, গম: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ২০০ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২০ মার্চ, ২০২০

২ টাকা কেজি দরে যাঁরা রেশনে মাসে ৫ কেজি চাল, গম পান এরকম ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেবে রাজ্য সরকার। এই ব্যবস্থা চলবে আগামী সেপ্টেম্বর অবধি। শুক্রবার ২০ মার্চ নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় ৩১ মার্চ অবধি রাজ্য সরকারি দফতরে ৫০ শতাংশ কর্মী হাজিরার ব্যবস্থা করা হচ্ছে। রোস্টার তৈরি হবে।সরকারের ই-অফিস চালু রয়েছে, বাড়ি বসেই কর্মীরা কাজ করবেন। বেসরকারি সংস্থাগুলিতেও এমন ব্যবস্থা করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পরিকাঠামো তৈরিতে স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড তৈরি করেছে সরকার। যাঁরা আগ্রহী তাঁরা সাহায্য করতে পারেন সোমবার থেকে। মুখ্যমন্ত্রী আরও জানান, যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশরা এখন মানুষের সেবার কাজে নিয়োজিত তাঁদের পুজোর পর বিশেষ ছুটি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, এর আগেও অনেক রোগের মোকাবিলা করেছি আমরা‌। এটাতেও সম্ভব একটু সতর্ক থাকলে। মাস্ক না পেলে পরিষ্কার গেঞ্জির কাপড় দিয়ে মুখ, নাক ঢেকে রাখুন। এটাকে জীবাণুমুক্ত করে ফের ব্যবহার করা যায়। নিম, তুলসি খান। কোয়ারান্টিন বা হোম আইসোলেশন শুনে ঘাবড়াবেন না। এটা অনেকটা পক্সের রোগীকে আলাদা ঘরে রাখার মতো। রোগীর বাথরুম ব্যবহার করবেন না, ঘর পরিষ্কার করতে হলে গ্লাভস, মাস্ক ব্যবহার করবেন। শক্তিশালী থেকে এই পরিস্থিতির মোকাবিলা করলেই সকলে ভালো থাকতে পারব। রাজ্যে খাদ্যশস্যের অভাব নেই বলেও সকলকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বাজার খোলা থাকবে, কেউ কৃত্রিম অভাব তৈরি করে কালোবাজারি চালালে বা গুজব রটালে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কলকাতার নগরপাল অনুজ শর্মা জানান, বালিগঞ্জের এক আবাসনের দুই মহিলা বিদেশ থেকে আসার পরে রাজ্যে মহামারী আইন লাগু থাকা সত্ত্বেও গৃহ পর্যবেক্ষণে থাকার নিয়ম না মানায়, তাঁদের পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। 

আপনার মতামত লিখুন :

One response to “সেপ্টেম্বর অবধি ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে বিনামূল্যে চাল, গম: মুখ্যমন্ত্রী”

  1. HiraDharSaha says:

    Mam my daughter is outside of India she has told that there is infective cases are rapidly increasing.l am helpless,if you help me then will be highly obliged for ever.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev