| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাংলার মাটির এক ইঞ্চি কাউকে দখল করতে দেব না, অধিকারও কাড়তে দেব না: মমতা

Reporter Default
রিপোর্টার / ২২৮ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

কালিয়াগঞ্জের কলেজ মাঠে পরিষেবা প্রদানের সভার পর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকেও দিল্লির হিংসা নিয়ে কেন্দ্রে বিজেপি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ৩ মার্চ তিনি বলেন, দিল্লির ঘটনা নিয়ে কেন্দ্র একবারও বলল না যে তারা দুঃখিত, মর্মাহত, লজ্জিত! এতো মানুষের প্রাণ কেন গেল? বাংলার মানুষ দিল্লি বা উত্তরপ্রদেশ চান না, যেখানে ওরা খালি খুন করে, আগুন জ্বালায়, ধ্বংস করে। বাংলায় আমরা সকলে শান্তিতে থাকি, মানুষের পাশে থাকি। কাশ্মীরে যখন গণ্ডগোল হচ্ছিল তখন আমরা ট্রেনে করে ১৩০ জনকে ফিরিয়েছিলাম। তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে জীবিকা নির্বাহের জন্য কিছু করতে। মুর্শিদাবাদের যে ৬ জন আপেল বাগানে কাজ করতে গিয়ে খুন হন, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করেছি, চাকরি দিয়েছি। মা-মাটি-মানুষ সরকার মানুষের পাশে থাকে। আমরা চাই গরিব মানুষ যাতে মাথা তুলে দাঁড়ায়। প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বিডিও ও পুলিশকর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির মতো ঘটনা যাতে এখানে কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে‌। বাইরে থেকে লোক এনে পাঞ্জিপাড়া-সহ সীমানা লাগোয়া এলাকায় বিজেপি গণ্ডগোল করতে যেন না পারে। নজর রাখুন, কোনও বহিরাগত হোটেল বা বাড়ি ভাড়া নিয়ে যেন টাকা না ছড়ায়, কোনওভাবে  ধর্মান্তকরণ করতে না পারে। বেশি করে সিসিটিভি লাগিয়ে ও ওয়াচটাওয়ার করে নজরদারি চালাতে হবে। কেউ যেন কারও কাছে নাগরিকত্বের প্রমাণ না চায়। পরিষেবা প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এনআরসি, এনপিআর, ‘ক্যা ক্যা’ হবে না। কেউ কোনও কাগজ চাইলে মা-বোনেরা রুখে দাঁড়াবেন। পাশে থাকবে ছাত্র-যুব। আপনারা বলবেন, ভোটার কার্ড আমার অধিকার, বাড়ির ঠিকানা আমার অধিকার, স্কুল-কলেজে সন্তানরা পড়ে, এটা আমার অধিকার। এই রাজ্যে ভোট দিই এটা আমার অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মাটির এক ইঞ্চিও কাউকে দখল করতে দেব না। কারও অধিকার কাড়তে দেব না। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বিস্তারিতভাবে সকলের সামনে তুলে ধরেন। উত্তর দিনাজপুর জেলায় হাসপাতাল পরিষেবার মানোন্নয়নের নির্দেশ দিয়ে তিনি বলেন, সরকারি কাজে কোথাও কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না। কারও অভিযোগ থাকলে জেলাশাসক বা পুলিশ সুপারকেও জানান। অ্যাকশন না হলে আমি দেখে নেব।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev