| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে: মমতা

Reporter Default
রিপোর্টার / ১৯৮ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২ মার্চ, ২০২০

দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে। রোজই‌ কোথাও না কোথাও দেহ উদ্ধার হচ্ছে। পরিকল্পিত গণহত্যা করে দাঙ্গার রূপ দেওয়া হয়েছে। কেন শিখ দাঙ্গার পর ফের এতো বড়ো দাঙ্গা হলো? সোমবার ২ মার্চ ২০২০ নেতাজি ইনডোরের সমাবেশে এ কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় দিল্লিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দু মিনিট নীরবতা পালন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে বিজেপি সাতটি লোকসভা আসনে জিতেছিল। কী উপহার দিল? দাঙ্গা, রক্ত। অসমেও তাই। অসম, ত্রিপুরায় এনআরসির নামে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। উত্তরপ্রদেশে ধর্ষণ হলে অভিযোগ নেওয়া হয় না। ধর্ষিতা, তাঁর পরিবারকে খুন হতে হয়। আমাদের এখানে তিনদিনে আমরা চার্জশিট দিই। আর ওদের নেতা এখানে এসে আইনশৃঙ্খলার কথা বলে! যারা মিউনিসিপ্যালিটির মতো দিল্লি সামলাতে পারে না, তারা কী করে দেশ চালাবে? এরা আবার রাজ্য দখলের কথা বলে! বেকারত্ব বেড়েছে, অর্থনীতি তলানিতে, ব্যাঙ্ক বেহাল, নাম, ইতিহাস বদলে দিতে চাইছে। আমাদের দেশের সম্মান আছে, কেন তা ক্ষুণ্ণ হবে? নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ট্রাম্প গান্ধীজির কথা বললেন না। বিবেকানন্দের নাম ভুল বললেন। এতে তাঁর দোষ দেখি না। তাঁকে বোঝানোই হয়নি। অমিত শাহ বলেছেন, বাংলায় ২০২১-এ বিধানসভা ভোট জিতে ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, এ আবার কী কথা! আমরা কি ভূমিপুত্র না? নাকি এনআরসি করে আমাদের তাড়াবে? ওদের প্ল্যান হলো ভোটের আগে দাঙ্গা বাঁধানো বা যুদ্ধ যুদ্ধ খেলা খেলা। এই স্বৈরাচারী সরকারকে না সরানো অবধি আমাদের সংগ্রাম চলবে। 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev