| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

সমাজ গঠনের কাজে বড়ো দায়িত্ব পালন করতে হবে ক্লাবগুলিকে: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ২১০ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

একেকটি ক্লাব এলাকার স্তম্ভ। এলাকা সুন্দর রাখতে, শান্তি বজায় রাখতে, নৈতিক চরিত্র গঠনে, মা-বোনেদের সম্মান রক্ষায়, সবুজায়ন ও এলাকা পরিষ্কার রাখার মতো অনেক ভালো কাজ করে ক্লাবগুলি। অপপ্রচার, কুৎসা, চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ক্লাবগুলিকে সমাজ গঠনের কাজে বড়ো দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার ১৩ মার্চ ২০২০ নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেল সম্মান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ক্লাবগুলি চাইলে সরকারের অনেক প্রকল্পের কাজে সামিল হতে পারে। গাছ লাগাতে চাইলে পরিবেশ দফতর সাহায্য করবে, এলাকা পরিষ্কার রাখার কাজে নগরোন্নয়ন দফতর সাহায্য করতে পারে। এ জন্য ক্লাবগুলি জেলাশাসক, বিডিও, আইসিদের জানাতে পারে। যুবকল্যাণ দফতরকে এজন্য অনলাইন ব্যবস্থা চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোনও ক্লাব পড়াশোনার কোচিং চালু করতে পারে, এজন্য পুলিশকে জানান। ক্লাবের দু’জনও পড়ালে তাঁরা যেমন হাতখরচ পাবেন, তেমন অনেক পরিবার উপকৃত হবে।আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান ও শতবর্ষে ইস্টবেঙ্গলকে সংবর্ধিত করে মুখ্যমন্ত্রী বলেন, আইএসএল খেলার জন্য মোহনবাগান ব্যবস্থা করে ফেলেছে।

ইস্টবেঙ্গলের একটু সময় লাগলেও ওদেরও সমস্যা মিটে যাবে। শতবর্ষে ইস্টবেঙ্গলকে একটি গেট বানানোর কথা বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এটির সঙ্গে আরও কিছু করতে চাইলেও পাশে থাকবে রাজ্য সরকার। পরে এ ব্যাপারে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত (নীতু) সরকার বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসু কথাবার্তা হয়েছে। কয়েকদিনের মধ্যে আমরা সাংবাদিক বৈঠক করে সব কিছু জানাব।অসুস্থ পি কে ব্যানার্জির দীর্ঘ জীবন কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা অমল দত্তের নামাঙ্কিত ক্রীড়াঙ্গন করেছি।

ডুমুরজলা স্টেডিয়াম হবে শৈলেন মান্নার নামে। করোনাভাইরাস নিয়ে কাউকে আতঙ্কিত হতেও বারণ করেন মুখ্যমন্ত্রী। তবে তিনি জানান, সকলে যাতে ভালো থাকেন সেজন্য ডব্লিউএইচও এবং কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা দিয়েছে তা মেনে চলা হবে। বিকেলে একটি বৈঠক হবে নবান্নে। মানুষের জমায়েত এড়াতে এদিন ক্লাবগুলিকে চেক দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, এই অনুষ্ঠান আগেই ঠিক করা ছিল। বাতিল করলে অনেকের খারাপ লাগতো। তাই ছোটো করেই করা হচ্ছে। জেলাগুলির ক্লাবগুলিতে রাজ্য পুলিশ ও কলকাতার ক্লাবগুলিতে কলকাতা পুলিশ তিনদিনের মধ্যে চেক পৌঁছে দেবে।

ছবি: শুভেন্দু দাস

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev