| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ভিভিআইপি থেকে এলআইপি- সবাইকে নিয়ম মানতে হবে: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ২২৪ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৮ মার্চ, ২০২০

ভিভিআইপি থেকে এলআইপি সবাইকে নিয়ম মানতে হবে। প্রভাব খাটানোকে আমি সাপোর্ট করি না। বুধবার ১৮ মার্চ নবান্নের সামনে এক অনুষ্ঠানে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব ও তাঁর করোনা-আক্রান্ত পুত্রের কীর্তিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্যের মধ্যে রোগ ছড়াতে পারে জেনেও কেউ কেন সতর্ক হবে না, নিজেকে আলাদা রাখবে না? শুনেছি ডাক্তারের পরামর্শ শোনেনি, প্রভাবশালীর সন্তান বলে যেখানে সেখানে ঘুরে বেড়িয়েছে, অনেকের সংস্পর্শে এসেছে! এই কারণেই মহামারী আইন রাজ্যে লাগু করতে হবে। বাইরের দেশ থেকে যাঁরা আসছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, নিজেদের আইসোলেশনে থাকতে হবে নিয়ম মেনে। আমার ঘরেও যে নিয়ম, আপনার ঘরেও সেই নিয়ম। রোগ কাউকে ছেড়ে কথা বলে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, কলকাতায় আক্রান্ত বলা ভুল। ঠিক হলো, ইউকে-তে করোনা আক্রান্ত হয়ে এসেছে ওই যুবক। ৯৫ হাজারের বেশি মানুষ বিদেশ থেকে ফিরেছেন, বৃহস্পতিবার সকাল অবধি বিমান আসবে। বিমানবন্দরে কী পরীক্ষা হচ্ছে জানি না, রোগী ধরা পড়ছে না! তাই যাঁরাই ফিরছেন প্রত্যেকে স্বাস্থ্য পরীক্ষা করান, নিজেকে ১৪ থেকে ২৭ দিন অবধি আইসোলেশনে রাখুন। বাড়ির পরিজনরাও নিয়ম মেনে চলুন, প্রয়োজন হলে স্বাস্থ্য পরীক্ষা করান।‌ বাইরে থেকে যাঁরা আসছেন তাঁদের স্বাগত জানাই, কিন্তু রোগকে নয়। তবে আতঙ্কিত হবেন না। আপনারা ভালো থাকলে বাংলা ভালো থাকবে। সকলে স্যানিটাইজার ব্যবহার করুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। সর্দি-জ্বর মানেই করোনা নয়। দরকারমতো মাস্ক ব্যবহার করুন। চিকিৎসকরা গ্লাভস ব্যবহার করুন। গুজব বা ফেক নিউজ ছড়ালে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সংবাদমাধ্যমের একাংশের কাজে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, যদি দেখা যায় কারও প্রচারিত সংবাদ রোগটাকে গ্লোরিফাই করছে বা প্যানিক ছড়াচ্ছে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়। রাজনীতি করার সময় অনেক আছে। আমার সঙ্গে দিল্লির সরকারের ঝগড়া আছে। কিন্তু এখন তা করছি না। আগে মানুষকে বাঁচাতে হবে। ওদের (কেন্দ্রীয় সরকারের) থেকে অনেক বেশি উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারি দফতরগুলি বৃহস্পতিবার থেকে বিকেল চারটেয় ছুটি হয়ে যাবে। সেইমতো যাঁরা শিফটিং ডিউটি করেন তাঁদের রোস্টার হবে। এতে বাসে, ট্রেনে ভিড় এড়িয়ে দ্রুত বাড়িতে ফিরতে পারবেন সরকারি কর্মীরা। বাড়িতে অনেক নিরাপদেই থাকা যায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev