| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

সারা দেশে ৩ সপ্তাহ লকডাউন, ঘোষণা প্রধানমন্ত্রীর, তবে গরিবের কী হবে তা নিয়ে চুপ

Reporter Default
রিপোর্টার / ১৭৫ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

করোনা মোকাবিলায় এবার গোটা দেশে ৩ সপ্তাহ লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ২৩ মার্চ মধ্যরাত থেকেই তা কার্যকর হবে। জাতির উদ্দেশে ভাষণে এদিন হাতজোড় করে প্রধানমন্ত্রী বলেন, দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না। এই তিন সপ্তাহ বা ২১ দিন সারা দেশে লকডাউন নিশ্চিত না করা গেলে আমাদের দেশ আরও ২১ বছর পিছিয়ে যাবে। করোনা অনেক শক্তিশালী দেশকেও অসহায় অবস্থায় ফেলেছে। সব চেষ্টা করা সত্ত্বেও চ্যালেঞ্জ বাড়ছেই। একে ঠেকানোর একমাত্র পথ সামাজিক দূরত্ব। সোশ্যাল ডিসট্যান্সিং শুধু আক্রান্তের জন্য নয়, সব নাগরিক, এমনকী প্রধানমন্ত্রীর জন্যও প্রযোজ্য। এটা না মানলে দেশকে বড়ো মূল্য চোকাতে হবে। করোনাভাইরাস আক্রান্ত কিনা তা প্রথমদিকে কেউ বুঝতেই পারেন না।

তাই সংক্রমণ এড়াতে সকলে বাড়িতেই থাকুন। জরুরি প্রয়োজনে বেরোলেও সতর্ক থাকতে হবে। করোনা মোকাবিলায় সবরকম চিকিৎসাব্যবস্থা সুনিশ্চিত করতে পিপিই, ভেন্টিলেটর, আইসিইউ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ-সহ বিভিন্ন খাতে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে মোট ১৫ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, আজ ভারত যে জায়গায় আছে সেখানে আমাদের বর্তমান পদক্ষেপ ঠিক করবে আগামী দিনে এই করোনাভাইরাসের প্রকোপ থেকে আমাদের দেশকে কতটা রক্ষা করা গেল। প্রধানমন্ত্রী আশ্বাস দেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনও অভাব হবে না। গুজব, কুসংস্কারে কান দেবেন না, চিকিৎসকদের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।

যাঁরা স্বাস্থ্যের কাজে সর্বদা নিয়োজিত বাড়িতে থেকে তাঁদের জন্য প্রার্থনা করুন। সাফাইকর্মী থেকে শুরু করে ২৪ ঘণ্টা ধরে লাগাতার সংবাদ পরিবেশনে নিয়োজিত সংবাদকর্মীদের জন্যও সকলকে প্রার্থনা করতে বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ২১ দিন লম্বা সময়। নিশ্চিতভাবেই এর প্রভাব অর্থনীতিতে পড়বে, কিন্তু এই লকডাউন আপনার ও পরিবারের জন্য জরুরি। মানুষের স্বাস্থ্যের উপর কিছু হয় না। আমার বিশ্বাস, ভারতীয়রা শুধু এই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই সক্ষম হবেন না, আমরা এই সংকট কাটিয়ে জয়ী হবো।

প্রধানমন্ত্রী সব বললেন। তবে লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষজন-সহ অসংগঠিত ক্ষেত্রে যুক্তদের কী হবে তা নিয়ে কিছুই বলেননি প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev