| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আস্থা ভোট: কমল নাথ সরকার ও মধ্যপ্রদেশ বিধানসভার অধ্যক্ষকে নোটিশ সুপ্রিম কোর্টের

Reporter Default
রিপোর্টার / ২০৮ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন ২৬ মার্চ অবধি মুলতবি হওয়ার পর আস্থা ভোটের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যায় বিজেপি। আবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের বিরোধী দলনেতা-সহ ৯ জন বিধায়ক। মঙ্গলবার ১৭ মার্চ শীর্ষ আদালতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন মামলায় পার্টি হতে চেয়ে আবেদন করেন ১৬ জন বিদ্রোহী কংগ্রেসি বিধায়ক, যাঁদের পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। শীর্ষ আদালত এ ব্যাপারে মধ্যপ্রদেশ সরকার ও বিধানসভার অধ্যক্ষ এনপি প্রজাপতিকে নোটিশ পাঠিয়ে তাঁদের বক্তব্য জানতে চেয়েছে। বুধবার ১৮ মার্চ সকাল সাড়ে ১০টায় এই মামলার শুনানি হবে। সোমবার মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন ১৭ মার্চ আস্থা ভোটে যেতে বলেছিলেন মুখ্যমন্ত্রী কমল নাথকে। তারপরই রাজ্যপালের সঙ্গে দেখা করার পর কমল নাথ জানান, সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই আস্থা ভোটের দরকার নেই। বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, যারা সরকারকে আস্থা ভোটে যেতে বলছে, ক্ষমতা থাকলে তারা অনাস্থা প্রস্তাব আনুক। এদিকে, বিদ্রোহী কংগ্রেসি বিধায়করা বলেছেন, কমল নাথ তাঁদের কথা শুনতে ১৫ মিনিটও সময় দিতেন না। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে ১৫ মাসের সরকার ফেলতে বিজেপি মরিয়া হয়ে উঠে ঘোড়া কেনা-বেচা শুরু করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশে কী হয় তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপরেই।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev