| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

শিলিগুড়িতে গুজবে সমস্যায় নার্সের পরিবার, ছুটে গেলেন গৌতম

Reporter Default
রিপোর্টার / ১৫৪ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা সরেজমিনে দেখতে শিলিগুড়ি, জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরছেন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়িতে করোনা নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপ করতে বলেছেন তিনি। এই গুজবের জেরে একঘরে হয়ে পড়েছিল এক নার্সের পরিবার। সোমবার ১৩ এপ্রিল সেই পরিবারের সঙ্গে দেখা করে মনোবল বাড়ালেন মন্ত্রী। গৌতম দেব বলেন, শিলিগুড়ির ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরতা একজন সিস্টারের শারীরিক অসুস্থতা নিয়ে ওই ওয়ার্ডে একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব রটানো হয় এবং একটি সংবাদপত্রে তা নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছিল তাতে একজন জনপ্রতিনিধির বিবৃতিও ছিল। যদিও ওই জনপ্রতিনিধি ওই বিবৃতি দেওয়ার কথা অস্বীকার করেছেন, তবু বলব এই সময় দায়িত্বশীল থাকতে হবে জনপ্রতিনিধিদের। সামাজিকভাবে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরতা ওই সিস্টারের পরিবারকে। এক ভিত্তিহীন খবরের ভিত্তিতে তিনি এই অসুবিধার শিকার হচ্ছিলেন। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি। আজকে তাঁর বাড়িতে গিয়ে সমস্ত বিষয়টি শুনি এবং তাঁর পাশে সবরকম সহযোগিতা ও সমর্থন নিয়ে দাঁড়ানোর অঙ্গীকার করেছি। আমার মেয়েও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ডিউটি করছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সকলেই দারুণ কাজ করছেন। ওই পরিবারকে বললাম কোনও সমস্যায় পড়লে আমাকে বা পুলিশকে ফোন করতে। 

এর আগে এদিন কোভিড-১৯ মোকাবিলা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে সেগুলো সঠিক ভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিয়ে ধূপগুড়ি ব্লকের বিডিও, স্বাস্থ্য আধিকারিক, বিধায়ক, জেলা পরিষদ ও পৌরসভার সদস্যবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে ধূপগুড়ি বিডিও অফিসে বৈঠক করেন গৌতম দেব। এখানে ২৩ টি চা বাগান (একটি বন্ধ চা বাগান সহ) এবং বাগানের শ্রমিকদের কী অবস্থা, যে সব শ্রমিক বাইরে থেকে এসেছেন তাঁদের থাকা-খাওয়া এবং শারীরিক অবস্থা এবং এখানকার বাজার অন্যান্য জায়গা, এখানকার রেশনিং ব্যবস্থা, এখানকার কোয়ারেন্টিন সেন্টার ও স্বাস্থ্যব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev