| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাজারগুলিতে ব্যারিকেড কলকাতা কর্পোরেশনের

Reporter Default
রিপোর্টার / ২৩৯ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

লকডাউনের নিয়ম অনেকে মানছেন। আবার অনেকে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় করছেন বাজারে। এই অবস্থায় নতুন পদক্ষেপ করছে কলকাতা কর্পোরেশন। মঙ্গলবার ৭ এপ্রিল মেয়র ফিরহাদ হাকিম বলেন, দোকানগুলির সামনে ইতিমধ্যেই গোল দাগ কাটা হয়েছে। এবার বাজারের দুই দিকে ব্যারিকেড করা হবে। নির্দিষ্ট সংখ্যক মানুষ প্রথমে বাজারে ঢুকবেন। তাঁরা বেরিয়ে এলে অন্যরা যাবেন। 

মেয়র আরও বলেন, শবেবরাতে এবার কারও কবরস্থানগুলিতে যাওয়ার দরকার নেই। শীতলাপুজো বা অন্নপূর্ণা পুজো সবাই ছোটো করে বাড়িতে করেছেন। তেমনই অনেকে মসজিদে না গিয়ে বাড়িতে নমাজ পড়ছেন শবেবরাতের দিন বাড়ি থেকেই প্রিয়জনের আত্মার শান্তি কামনা করুন। করোনা পরিস্থিতি কেটে গেলে সকলে কবরস্থানগুলিতে গিয়ে শ্রদ্ধা জানাবেন।

এদিকে, বর্তমানে হোম কোয়ারেন্টিনে থাকা কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা তরুণ কুমার মুখোপাধ্যায় জানান, ২২ নম্বর জগবন্ধু লেনের, বউবাজারের বাসিন্দা এক মহিলা কিছুদিন আগেই বিভিন্নরকম শারীরিক সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন, মূলত একটি এক্সরে রিপোর্ট দেখাতে। সর্দি, কাঁশি, জ্বর থাকায় এক্সরে করতে বলা হয়েছিল। প্রথমে অন্য একজন ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপরে এক্সরে রিপোর্ট নিয়ে ফাইনাল পরামর্শ নিতে এসেছিলেন। কিন্তু রিপোর্টে অসঙ্গতি মেলায় হাসপাতালে ভর্তি হওয়ার নিদান দেন তিনি। পরে ওই মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ওই মহিলা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই স্বাস্থ্য দফতর থেকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয় তরুণবাবুকে। যদিও প্রথম দিন থেকেই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই ওই রোগীকে দেখেছিলেন বলেই জানান কর্পোরেশনের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা। তবু স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে চলছেন, ভালোই আছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev