| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

গ্রিন জোনে চলবে বাস, কনটেনমেন্ট জোনের বাইরে খোলা থাকবে দোকান

Reporter Default
রিপোর্টার / ১৯৫ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৪ মে, ২০২০

লকডাউন আরও কিছুদিন চলবে। তবে কেন্দ্র যেভাবে লকডাউন শিথিল করার নির্দেশ দিচ্ছে তাতে লকডাউন প্রয়োগে অসুবিধাই হবে। এমনটাই মনে করছে রাজ্য সরকার। এ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে সোমবার ৪ মে নবান্নে জানালেন মুখ্য সচিব রাজীব সিনহা। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে কনটেনমেন্ট জোনের বাইরে বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথা জানালেন মুখ্য সচিব। তিনি বলেন, লকডাউনের উদ্দেশ্য ব্যর্থ হোক, আমরা কেউ চাই না। আবার সাধারণ মানুষ, ব্যবসায়ীদের প্রতিও সরকার সহমর্মী। তাই পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। 
গ্রিন জোনে ২০ জন যাত্রী নিয়ে জেলার মধ্যে বেসরকারি বাস চালানো যাবে। বাস স্যানিটাইজ করা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্বের নিয়ম মানতে হবে।

কনটেনমেন্ট দোকান খোলা যাবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা অবধি। শপিং কমপ্লেক্স বা হকার্স কর্নার খোলা যাবে না। রাস্তার ধারে কিছু বিক্রিবাটা করা যাবে না। 

অত্যাবশ্যকীয় পণ্যের দোকান আগেই খোলার নির্দেশ দেওয়া ছিল। এর বাইরে অন্যান্য পণ্যের দোকান খোলা যাবে সামাজিক দূরত্ব মেনে। মিষ্টির দোকান, চা ও পানের দোকান খোলা যাবে। তবে চা, পানের দোকানে আড্ডা দেওয়া যাবে না। 

গ্রিন ও অরেঞ্জ জোনে খনির কাজ চলবে। শিল্প সংস্থাগুলিতে প্রয়োজনীয় অনুমতি নিয়ে কাজ হবে। গ্রামে নির্মাণশিল্পের কাজ হবে। শহরে শ্রমিকদের রাখার ব্যবস্থা করলে নির্মণকাজ হতে পারে। খুব জরুরি দরকার পড়লে ২৫ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিস চালানো যাবে। তবে ওয়ার্ক ফ্রম হোম করা গেলে অফিস না খেলাই ভালো। 

সমস্ত জমায়েত নিষিদ্ধ। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যাতে না নিতে হয় সেটাই ভালো। ফলে সকলে লকডাউন মেনে চলুন। 

বেসরকারি গাড়িতে ড্রাইভার-সহ দুজন আরোহী থাকতে পারবেন। 

এদিকে, আবগারি দফতর জানিয়েছে, বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা অবধি মদের দোকান খোলা থাকবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ভিড় বরদাস্ত করা হবে না। ফোন করে অর্ডার দিলে মদের হোম ডেলিভারি চলবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev