| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কোভিডের ধাক্কা অর্থনীতিতেও লিখছেন রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৫১২ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৪ মে, ২০২১

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের অর্থনীতি। যত দিন যাবে ততই ব্যাপক হবে এর প্রভাব, এমনটাই বলছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এক সাম্প্রতিক রিপোর্ট। গত ২৮ এপ্রিলে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, টিকাকরণে বিলম্ব এবং নতুন সংক্রমণ মানে কোভিডের দ্বিতীয় ধাক্কার কারণে এই বিপর্যয় ঘটেছে। এই অঞ্চলের বিভিন্ন দেশগুলির আর্থিক বৃদ্ধি ও বিপর্যয়ের অবস্থা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক শীর্ষক এই রিপোর্টে বলা হয়েছে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলগুলিতে (ভারত সহ) অতিমারিই এখন অর্থনীতির পক্ষে সবচেয়ে বড় বিপদ এবং তা ধাক্কা দিচ্ছে এই অঞ্চলের দেশগুলির আর্থিক অগ্রগতিকে। এই সমস্যার মোকাবিলা যারা সবচেয়ে সফলভাবে করতে পারবে এগিয়ে থাকবে তারাই।

আর্থিক ধাক্কার চিত্রটি এ বছরে অবশ্য ততটা স্পষ্ট হবেনা, তা বোঝা যাবে পরের বছরে। অর্থনীতিবিদদের মতে, ২০২২ এ দেশের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৫.৩ শতাংশ। আর চলতি বছরে এই বৃদ্ধির হার ১১ শতাংশে পৌঁছবে বলে রিপোর্টে বলা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এই রিপোর্টের আওতায় এসেছে মোট ৪৫টি দেশ। সব দেশের বৃদ্ধির ছবিটি সঙ্গত কারণেই এক নয়। সমীক্ষার আওতায় আসা জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ছবিটি সম্পূর্ণ অন্যরকম। কোভিড সেখানকার অর্থনীতিকে খুব একটা প্রভাবিত করতে পারেনি। আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভ্যাকসিন তৈরিতে উদ্যোগ নেওয়া এবং টিকাকরণ চালু করেছিল এই দেশগুলি। এর ফলে অবস্থা অনেকটাই সামাল দেওয়া গেছে।  সেই সাফল্য প্রতিফলিত হয়েছে দেশের আর্থিক বৃদ্ধিতেও। অর্থনীতিবিদরা জানিয়েছেন, আগামী বছর দেশের জিডিপি ৭ শতাংশ বাড়বে এবং দক্ষিণ এশিয়ার জিডিপির সামগ্রিক বৃদ্ধি দাঁড়াবে ৯.৫ শতাংশ।

এককথায় কোভিড মোকাবিলায় সাফল্য ও ব্যর্থতাই ঠিক করে দিচ্ছে সংশ্লিষ্ট দেশগুলির অগ্রগতি ও অবনমন। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জানাচ্ছে, পূর্ব এবং দক্ষিণ এশিয়ার আর্থিক বিকাশ সবচেয়ে ভালো হবে। পূর্ব ও দক্ষিণ এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলগুলির আর্থিক বিকাশের অবস্থাটা দাঁড়াবে চলনসই। রপ্তানি বাণিজ্য জোরদার করবে এশিয়ার বৃদ্ধিকে। যার ফলে চাঙ্গা হবে প্রস্তুতকারক সংস্থাগুলিও। সত্যি বলতে কী রপ্তানি বাণিজ্য বৃদ্ধি ছাড়া এই সঙ্কট থেকে বেড়িয়ে আসার তেমন কোন রাস্তাও নেই। বিশেষজ্ঞরা তাই এক্ষেত্রেই বেশি জোর দিতে বলছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev