| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল

Reporter Default
রিপোর্টার / ১৮১ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ল। শুক্রবার ২৪ এপ্রিল নবান্নে মুখ্য সচিব রাজীব সিনহা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে করোনা পজিটিভ রয়েছে এমন রোগীর সংখ্যা ৩৮৫। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমান থেকে করোনায় নতুন করে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তার মধ্যে আবার ৫১ শতাংশ কলকাতার, হাওড়া থেকে ১৮ শতাংশ ও উত্তর ২৪ পরগনার ১৩ শতাংশ রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯৪৩টি, সবমিলিয়ে নমুনা পরীক্ষা হয়েছে ৮৯৩৩টি। মুখ্য সচিব জানিয়েছেন, ৫৭ জনের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে ৩ এপ্রিল রাজ্য সরকার গঠিত অডিট কমিটি জানিয়েছে ১৮টি মৃত্যু হয়েছে সরাসরি কোভিড-১৯-এর কারণে। বাকিগুলির ক্ষেত্রে রোগীর দেহে করোনা পজিটিভ মিললেও মৃত্যুর কারণ কো-মরবিডিটি অর্থাৎ অন্য জটিল রোগেই তাঁদের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব মৃত্যুর কারণ নির্ধারণ করতে এমন অডিট কমিটি গড়ার নির্দেশ দেওয়ার আগেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে রাজ্যে অডিট কমিটি গঠন করা হয়। হু, আইসিএমআর-এর গাইডলাইন মেনে মৃত্যুর কারণ নির্ধারণ করা হচ্ছে। মুখ্য সচিব আরও জানান, কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যের যেখানে খুশি যেতে পারে। তাঁরা কোনও তথ্য জানতে চাইলে মেল বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, প্রশাসনিক বিষয় হলে উত্তর দেবে নবান্ন, স্বাস্থ্য বিষয়ক উত্তর দেবে স্বাস্থ্য ভবন। তবে আমরা তাঁদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করব। যদিও রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো চিঠি নবান্নে পৌঁছানোর আগে সংবাদমাধ্যমে চলে আসায় ক্ষুব্ধ মুখ্য সচিব। তিনি বেসরকারি ও সরকারি হাসপাতালগুলিকে বার্তা দেন, করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে কোনও রোগীকে হাসপাতাল থেকে বরখাস্ত করা হবে না। রাজ্য সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে। নবান্ন এদিন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের রেশনের খাদ্যসামগ্রীর ৪০ শতাংশই এখনও আসেনি, তাই তা দেওয়া যাচ্ছে না। বিভিন্ন খাতে রাজ্যের প্রাপ্য ৫০ হাজার কোটি টাকা দিতে বললেও কেন্দ্র তা দিচ্ছে না। কোভিড মোকাবিলার খাত বলেও কোনও টাকা আসেনি, যেটুকু এসেছে তা নগণ্য বলে জানিয়েছেন মুখ্য সচিব।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev