| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাজ্যপালকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর

Reporter Default
রিপোর্টার / ২৫৪ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২ মে, ২০২০

রাজ্যপালের জোড়া চিঠির কড়া জবাব দিয়ে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ২ মে রাজ্যপাল জগদীপ ধনখড়কে তিনি লিখেছেন, আপনার চিঠি পেয়ে রাগের চেয়ে বেশি দুঃখ হয়েছে। রাজ্যপালের চেয়ারে বসে তিনি লাগাতার মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও আধিকারিকদের উদ্দেশে অপমানজনক শব্দ চয়ন করে যে আচরণ করছেন তা নজিরবিহীন। দেশ স্বাধীন হওয়ার পর কোনও রাজ্যপাল এমনটা করেননি। এমন নজির দেখাতে রাজ্যপালকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নানা নির্দেশ উল্লেখ করে তাঁর সাংবিধানিক ক্ষমতা সম্পর্কে সচেতন করে দিয়েছেন। তিনি লিখেছেন, মন্ত্রিসভার ইচ্ছাকে মানতে রাজ্যপাল বাধ্য। সংবিধানে এমনটাই বলা আছে। কোনও সিদ্ধান্ত তিনি একবারের বেশি ফেরাতে পারেন না। রাজ্যপালের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে সাংবিধানিক সত্য না বুঝলে তাঁর রাজ্যপালের চেয়ার ছেড়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার চেষ্টা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, দ্বৈত শাসনব্যবস্থা চালু করে বাংলাকে ধ্বংস করার চেষ্টা থেকে বিরত থাকুন। কোনও অভিযোগ থাকলে নম্রভাবে তাঁকে রাজ্যপালের জানানো উচিত বলেও মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, এভাবে জানিয়ে তো দেখতে পারতেন সমস্যার সমাধান হচ্ছে কিনা। তা না করে সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমে যেসব আচরণ করছেন তা কাম্য নয়। অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নবান্ন ও আধিকারিকদের যেভাবে আক্রমণ করা হচ্ছে তাও সংবিধান মানলে করা যায় না। রাজ্যের মানুষের স্বার্থে সরকারের সঙ্গে থেকে এই করোনা সংকটের মোকাবিলা রাজ্যপালের করা উচিত বলেও মনে করেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev