| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ঘরকেই মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ভাবুন: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ১৮৯ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

কষ্ট করে হলেও লকডাউন সকলেই মানছেন। হয়তো আরও‌ কিছুদিন এটা চলবে। আমরা কেন, আমাদের আগেও কেউ এমন পরিস্থিতি দেখেননি। নববর্ষে আমরা কেউ আনন্দ করতে পারিনি। অন্নপূর্ণা, বাসন্তী পুজো, নীল ষষ্ঠী, চড়ক হলো। রমজান মাস শুরু হচ্ছে। এই সময় ঘরকেই মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা মেনে ঘরে থেকেই প্রার্থনা, দোয়া করুন। জমায়েত তো করা যাবে না। আমরা সবাই চাই করোনা যাতে দ্রুত বিদায় নেয়। শুক্রবার ২৪ এপ্রিল যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড ও অভিষিক্তায় সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্র লকডাউন করতে বলেছে। আমরা সেই নির্দেশ মেনে চলছি।

মানুষ আমাদের থেকেও সচেতন, তাই কষ্ট করে হলেও লকডাউন মানছেন। তাঁদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে বেরিয়েছি লকডাউনের নিয়ম না ভেঙেই। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ভাইরাস ছড়াচ্ছে। তাই রোগ লুকাবেন না। সরকার চিকিৎসার ব্যবস্থা করেছে। কারও থাকার অসুবিধা হলে সরকারকে বা পুলিশকে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি। মানুষ মেলামেশা করতে পারছেন না। ফোনে বা ভিডিও স্ক্রিনে অনেকে কথা বলছেন। তবে আমরা ঘরে ঢুকে যেতে পারি না। বিপদের সময় মানুষের পাশে থাকতে হয়, তাই রাস্তায় নেমে বিভিন্ন এলাকায় পরিস্থিতি দেখছি। আমি বাইরে বাইরে ঘুরি বলে আমার বাড়ির লোকজনদের আমার কাছে আসতে দিই না। আপনারাও পরিবার নিয়ে ভালো থাকুন। আর মনের দূরত্ব কখনোই তৈরি হবে না। এদিনও মুখ্যমন্ত্রীর কথা শুনতে জানালার ধারে বা ছাদে দাঁড়িয়েছিলেন অনেকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, নগরপাল অনুজ শর্মা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev