দ্বিতীয় অধ্যায় সিস্তান এবং হেরাটে হুমায়ুন ১। সিস্তানে সিস্তান হুমায়ুন সিস্তান প্রদেশে পৌঁছলে, প্রদেশ প্রশাসক আহমদ সুলতান শামলু, কয়েকজন উচ্চঅভিজাতকে তাঁর রাজ্যের সীমান্তে উপস্থিত হওয়া স-বাহিনী হুমায়ুনকে যথাবিহিত স্বাগত জানিয়ে দরবারে নিয়ে আসার নির্দেশ দিলেন। সিস্তান থেকে হুমায়ুন তখন তিন বা চার লিগ দূরত্বে আছেন। হুমায়ুনের কাছাকাছি আসার সংবাদে স্বয়ং আহমদ সুলতান শামলু উচ্চপদের আমলা […]