যে শাহরিয়ার নিজের অপরাধের কথা অন্তরালে রেখে রেণুবালার প্রণয় প্রত্যাশা করে ব্যর্থ হয়েছে, যে শাহরিয়ার রবিন হয়ে রুহিনাকে বিবাহ করেছে সেখানেও প্রতারণার জন্যেই যেনো এ রকম পরিণতি এসেছ। আর কাহারী ও হারাধন, দু’প্রান্তের দুই যন্ত্রণাকাতর মানুষ একজন উৎসমূল খুঁজতে দহনদগ্ধ, অন্যজন অস্তিত্বের সঙ্গে ব্যক্তিগত অভিরুচি বজায় রাখার জন্যে সচেষ্ট হয়ে শেষে ব্যর্থ হয়েছে সমাজের নিষ্ঠুর […]