এক শনিবারে কলেজ স্ট্রিটের এক প্রকাশকের কাছে গিয়েছেন বিখ্যাত সাহিত্যিক বিমল মিত্র। বেলা সাড়ে বারোটার দিকে কাজ শেষ হলে ট্যাক্সি ধরে চেতলার বাড়িতে ফিরবেন তিনি, তো সেই প্রকাশক তাকে উদ্দেশ্য করে বললেন, তিনিই গাড়িতে করে পৌঁছে দেবেন বিমল মিত্রকে। শুধু যাওয়ার আগে পাঁচ মিনিটের জন্য পাইকপাড়ায় যাবেন। রাজি হলেন বিমল মিত্র। হঠাৎ দেখা গেল টালাপার্কের […]