৩. গীতাঞ্জলির ফরাসি অনুবাদের ভূমিকায় আঁদ্রে জিদ লিখেছিলেন, ‘গীতাঞ্জলিতে প্রথম আমাকে যা মুগ্ধ করে তা হলো এর ছোট আয়তন। কোন উপকথা দিয়ে এ ভারাক্রান্ত নয়। এই কাব্য পাঠ করার জন্য প্রইয়োজন নেই কোন প্রাথমিক প্রস্তুতির’। ভিক্টোরিয়ার বদান্যতায় আঁদ্রে জিদের সাথে একবার রবীন্দ্রনাথের দেখাও হয়েছিল। কিন্তু দুজনেই একটু নিভৃতচারী স্বভাবের হওয়ায় আলাপ খুব একটা জমেনি বলেই […]