নিজের হাতে গড়া এক লৌহকঠিন ঘেরাটোপের ভেতরে নিজেকে আড়াল করে রেখেছিলেন অন্নপূর্ণা দেবী। যে জীবন এক নিভৃত অন্তরালের কথাকাহিনি, সেই জীবনের অবসান ঘটলো গত ১৩ অক্টোবর ২০১৮, শারদোৎসবের প্রাক্কালে। বাবা আলাউদ্দিনের জীবন তো আমাদের কল্পনারও অতীত। নানা গুরুর কাছে সংগীতশিক্ষা শেষ করে মধ্যপ্রদেশের ছোট্ট করদ রাজ্যে মাইহার থিতু হন সংগীতাচার্য বাবা আলাউদ্দিন। রাজা ব্রিজনাথ সিংহের […]